নান্দাইলে আশ্রয়হীন প্রবীণদের জন্য বৃদ্ধাশ্রম গড়ে তুলেছেন রফিকুল
ইসলাম। ঘুরে এসে লিখেছেন নিয়ামুল কবীর সজল
ধানক্ষেতের মাঝখানে টিনের চালার একটি পাকা ঘর। বাইরে ছোট দুটি ঘরে
রান্নার ব্যবস্থা। নান্দাইলের চরকামটখালী গ্রামের এই বৃদ্ধাশ্রমে গিয়ে দেখা হলো ২৩
প্রবীণের সঙ্গে। তাদের প্রায় সবাই অসুস্থ। কেউ বয়সের ভারে চলাফেরার শক্তি হারিয়েছেন,
কেউ মানসিকভাবে অসুস্থ, কেউবা শয্যাশায়ী। অনেকেই অতীতের কথা মনে করতে পারেন না। নিজের
বাড়ি কিংবা পরিবারের পরিচয়ও জানাতে পারেন না।
এমনই কিছু মানুষের শেষ বয়সের আশ্র...