Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বনস্পতির বৈঠক

মৃত্যুর আগে মরা যাবে না

জাহাঙ্গীর হোসেন
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪
মৃত্যুর আগে মরা যাবে না

কাশবনে সস্ত্রীক জাহাঙ্গীর হোসেন

২০২০ সালে পুরো বিশ্ব যখন করোনার লকডাউনে, ঠিক তখনই আমার ডিফিউজ পেরিটোনিয়াল মেসোথেলিওমা নামের এক গুরুতর ক্যানসার ধরা পড়ে। ঢাকার ডাক্তার কন্যাকে আড়ালে নিয়ে বললেন, ‘সময় বেশি নেই, স্টেজ ফোর, সপ্তাহ দুয়েক বাঁচতে পারে!’ কন্যা সিঙ্গাপুর, ব্যাংককের নামকরা হাসপাতালে যোগাযোগ করেও কিছু করতে পারল না। কারণ বিমান, ভিসা সব বন্ধ। শুধু ভারত মেডিকেল ভিসা দিল। বিমানে চড়ে কলকাতার টাটা ক্যানসার হাসপাতালে পৌঁছালাম। প্রায় দুমাস নানা পরীক্ষা-নিরীক্ষার পর টাটার টিম বলল, হ্যাঁ, ক্যানসারটি খুবই অ্যাগ্রেসিভ; তাই অপারেশন করতে হবে। খরচ হবে ১৮ লাখ রুপি। অপারেশন শেষে ডা. বিপ্রদাস রায় বললেন, ‘ঘাবড়াবেন না। ভয় পেলে ক্যানসার চেপে ধরবে, ছিনিয়ে নেবে জীবন। দেশে গিয়ে শখের ছাদবাগান আর লেখালেখিতে মগ্ন থাকুন।’ তাই করলাম, ক্যানসারকে ভুলে থাকতে ছাদবাগানে পুরো মনোযোগ আর লেখালেখিতে মগ্ন থাকলাম। ২০২১ সালের মাঝামাঝি আবার ফিরে এলো ক্যানসার। কেমো দিতে শুরু করলাম প্রতি ২১ দিন পরপর। কিন্তু ৪০ সাইকেল কেমো দেওয়ার পর মাথার একটা চুলও পড়ল না। কারণ, সারাক্ষণ ব্যস্ত থাকি বৃক্ষরোপণ আর লেখালেখি নিয়ে। তবে কেমোথেরাপি শেষে বাঁ হাতটা অবশ হয়ে যায়। ২০২৪ সালের ডিসেম্বরে চীনের শিয়ানে গিয়ে নানা পরীক্ষা করাই। চিকিৎসকের পরামর্শে আকুপাংচারসহ চীনা লোকজ চিকিৎসা শুরু করি। মাত্র ১৮ দিনের থেরাপিতে হাত ৫০ শতাংশ ভালো হয়। এরপর ২০২৫ সালের শেষ দিকে সাংহাই ফুদান ক্যানসার হাসপাতালে আবার চিকিৎসা নিই। ৫৬ সাইকেল কেমোথেরাপি শেষ হওয়ায় চিকিৎসক কেমো বন্ধ করে চীনা ভেষজ ও বিভিন্ন সাপ্লিমেন্ট খাওয়ার পরামর্শ দেন। বর্তমানে ৩২ ধরনের চীনা ভেষজ ও সাপ্লিমেন্ট নিয়মিত গ্রহণ করছি। আমি জানি, বিশ্বে কেউ অমর নয়। কেমোর বিষক্রিয়ায় সব ক্যানসার রোগী একদিন মারা যাবেই। কিন্তু মৃত্যু নামক অমোঘ সত্যকে অগ্রাহ্য করে আমি স্বাভাবিক জীবনকে হাসি-আনন্দ, দুঃখ-বেদনার মাঝেই এখনো টিকে আছি। এর নামই হয়তো ক্যানসার রোগীর জীবন! ক্যানসার আক্রান্ত সহযোদ্ধাদের বলব, হাল ছাড়বেন না; যুদ্ধ চালিয়ে যান, যতদিন পারেন। ক্যানসার পরাস্ত হবে এবং শেষতক হয়তো আপনিও পরাজিত হবেন ক্যানসারের কাছে! কিন্তু মৃত্যুর আগে মরবেন কেন!

লেখক: সাবেক উপসচিব, শিক্ষা মন্ত্রণালয়

বনস্পতির বৈঠককাশবনজাহাঙ্গীর হোসেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু