Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বনস্পতির বৈঠক

গোল্ডক্লাব প্রবীণদের আলোকবর্তিকা

কে. এম. আব্দুস সালাম
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪
শেয়ার করুন:
গোল্ডক্লাব প্রবীণদের আলোকবর্তিকা

মাস চারেক আগে ‘আগামীর সময়’ দৈনিক পত্রিকা হিসেবে প্রবেশ করে। অল্প দিনের মধ্যেই পত্রিকাটি বেশ পাঠক প্রিয়তা পেয়েছে। সম্পাদক মোস্তফা মামুন পেশা হিসেবে সাংবাদিকতা বেছে নিলেও লেখক হিসেবে রয়েছে তার আলাদা পরিচিতি । ঝরঝরে শব্দে লেখা তার গল্প- উপন্যাস ইতোমধ্যে পাঠক প্রিয়তা লাভ করেছে। বিশেষ করে খেলা পাগল কিশোর - যুবকরা তার ভক্ত।

আগামীর সময় এর সম্পাদক মোস্তফা মামুন প্রবীণ মানুষের কথা ভেবে একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন; নাম দিয়েছেন গোল্ড ক্লাব। আমরা প্রায়শই বলে থাকি ওল্ড ইজ গোল্ড। প্রবীণ মানুষদের দীর্ঘ জীবনের নানারকমের অভিজ্ঞতার সঞ্চয় থাকে। অনেকেই হয়তো জীবন পেরিয়ে এসেছেন একটা সুশৃঙ্খল সফলতার মধ্য দিয়ে, অনেকে পেরিয়ে এসেছেন নানা ঘাত প্রতিঘাতের কাঁকড় বিছানো পথ। অভিজ্ঞতার সোনালী সঞ্চয় সত্ত্বেও বেলা শেষে তিনি একা। ফেলে আসা দিন গুলোর স্মৃতিচারণ করে দিন কাটাতে হয়, অসুখে অসহায় দিন কাটে কারো। শুধু অপেক্ষায় থাকেন ওপারের ডাকের।

মোস্তফা মামুন চাইছেন এইসব মানুষকে একত্রিত করে একটা প্ল্যাটফর্ম তৈরি করবার, তাদের মধ্যে একটা যোগাযোগ গড়ে তুলবার। তিনি মনে করেন, সমাজ এখনও তাঁদের সঞ্চয় থেকে কিছু পেতে পারে; তাঁদের অভিজ্ঞতা, তাঁদের পরামর্শ এই সমাজকে এখনও এগিয়ে নিতে সাহায্য করতে পারে। সবচেয়ে বড় কথা হলো, প্রবীণ মানুষদের জীবনে একাকিত্ব, নিঃসঙ্গতা যেন বোঝা হয়ে চেপে না বসে। এইসব শুভ লক্ষ্য নিয়েই যাত্রা শুরু হয়েছে গোল্ড ক্লাবের।

৯ সেপ্টেম্বর বুধবার ক্লাবের জাতীয় উপদেষ্টা পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজধানীর কারওয়ান বাজারে আগামীর সময় কার্যালয়ে। এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে পেরে ভালো লাগছে। ভালো লাগছে প্রবীণ মানুষদের জীবন, তাদের ভাললাগা, তাদের মন্দলাগা বিষয়গুলোর সাথে নিজেকে জড়িত রাখতে পেরে ।

অনেক উৎসাহ আর উদ্দীপনা নিয়ে শুরু হলেও একসময় স্তিমিত হয়ে যায় অনেক উদ্যোগ। কালের গহ্বরে হারিয়ে যায়। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, গোল্ড ক্লাবের স্বপ্ন যাত্রা কখনো থমকে যাবে না। এজন্য প্রয়োজন এক শক্ত সাংগঠনিক কাঠামো। সংগঠনটি পরিচালনার জন্য ঢাকায় গঠন করা যেতে পারে একটি কেন্দ্রীয় পরিচালনা কমিটি । জেলা এবং উপজেলা পর্যায়েও এরূপ কমিটি গঠন করা হবে নিশ্চয়ই। কমিটিগুলোর উদ্যোগে নিয়মিত নানাবিধ অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে।

এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য একটি স্বচ্ছ আর্থিক কর্মসূচিও গ্রহণ করা প্রয়োজন যেন সকল পর্যায়ের সদস্য আরও আগ্রহ নিয়ে এর সাথে সম্পৃক্ত থাকতে উৎসাহী হন।

এভাবেই এগিয়ে চলবে গোল্ড ক্লাব। সকলকে সাথে নিয়ে এক অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের বার্তা পৌছে দেবে বর্তমান প্রজন্মের কাছে, শহর থেকে গ্রামে, যেখানে খুব জরুরি প্রয়োজন মানবিকতার আলোক বার্তা।

শুভ হোক গোল্ড ক্লাবের যাত্রা ।

গোল্ডক্লাবপ্রবীণআলোকবর্তিকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে