Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বনস্পতির বৈঠক

প্রবীণদের হৃদযন্ত্র ভালো রাখবে ফিজিওথেরাপি

এমরান হোসাইন
agamir somoy
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১
শেয়ার করুন:
প্রবীণদের হৃদযন্ত্র ভালো রাখবে ফিজিওথেরাপি

ফিজিওথেরাপি দিচ্ছেন এমরান হোসাইন

৮ সেপ্টেম্বর ছিল বিশ্ব ফিজিওথেরাপি দিবস। এ বছরের প্রতিপাদ্যে কার্ডিওভাসকুলার ডিজিজ ও স্ট্রোক প্রতিরোধ, ব্যবস্থাপনা এবং পুনর্বাসনে ফিজিওথেরাপির ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দিবসটি পেরিয়ে গেলেও প্রবীণদের সুস্থ ও সক্রিয় জীবন নিশ্চিত করতে ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার গুরুত্ব কমেনি।

বিশ্ব জুড়ে অসংক্রামক রোগ মৃত্যুর অন্যতম প্রধান কারণ। হৃদরোগ ও রক্তনালিজনিত রোগে প্রতি বছর বিপুলসংখ্যক মানুষ মারা যান। হার্ট অ্যাটাক ও স্ট্রোকের বড় একটি অংশ প্রবীণ জনগোষ্ঠীর মধ্যে দেখা যায়। ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হৃদযন্ত্রের পাশাপাশি শরীরকে সচল রাখার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

নিয়মিত ব্যায়ামে কমতে পারে ঝুঁকি: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্দেশনা অনুযায়ী, বয়স্ক ব্যক্তিদের সপ্তাহে ১৫০ থেকে ৩০০ মিনিট মাঝারি মাত্রার অ্যারোবিক শারীরিক কর্মকাণ্ড করার চেষ্টা করা উচিত। পাশাপাশি সপ্তাহে অন্তত দুদিন পেশি শক্তিশালী করার ব্যায়াম এবং ভারসাম্য রক্ষার অনুশীলনও গুরুত্বপূর্ণ। ফিজিওথেরাপিস্টের পরামর্শে হালকা হাঁটা, সাইক্লিং বা উপযোগী অন্যান্য অ্যারোবিক ব্যায়াম শরীরকে সক্রিয় রাখতে সাহায্য করতে পারে। রোগের পরও ফিজিওথেরাপির বড় ভূমিকা: ফিজিওথেরাপির কাজ শুধু ব্যথা বা পেশি সমস্যার চিকিৎসায় সীমাবদ্ধ নয়। হৃদরোগ ও স্ট্রোকের পর রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

হার্ট অ্যাটাক বা হৃদযন্ত্রের কোনো বড় চিকিৎসা কিংবা অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক সক্ষমতা ধীরে ধীরে বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে ভূমিকা রাখছে ফিজিওথেরাপি।

সচল থাকাই সুস্থ বার্ধক্যের চাবিকাঠি: প্রবীণ বয়সে সুস্থ থাকার জন্য শরীর সচল রাখার বিকল্প নেই। তবে হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রোক বা অন্য কোনো দীর্ঘমেয়াদি রোগ থাকলে ব্যায়ামের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

পাশাপাশি অতিরিক্ত লবণ, চিনি ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য থেকে দূরে থাকা জরুরি।

বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনাটি তাই শুধু একটি দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ থাকার বিষয় নয়। প্রবীণদের সুস্থ জীবন, হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ এবং রোগের পর স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে নিয়মিত শারীরিক সক্রিয়তা ও বৈজ্ঞানিক ফিজিওথেরাপির গুরুত্ব সারা বছরই প্রাসঙ্গিক।

লেখক: বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি বিভাগ, (অ্যাডভান্সড ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাব সলিউশন), উইমেন্স চিলড্রেন অ্যান্ড জেনারেল হাসপাতাল

ধানমন্ডি, ঢাকা

ফিজিওথেরাপিফিজিওথেরাপিস্টবিশ্ব ফিজিওথেরাপি দিবস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ