Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বনস্পতির বৈঠক

‘আনন্দমেলা’ আনন্দটুকুই দিতে চায়

agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫
‘আনন্দমেলা’ আনন্দটুকুই দিতে চায়

লাইলী হোসেনের সঙ্গে ফারহানা হক শিউলী (ডানে)

অরুণোদয় ট্রাস্টের উদ্যোগে নরসিংদীর শিবপুরে গড়ে উঠেছে বৃদ্ধাশ্রম আনন্দমেলা। ঘুরে এসে লিখেছেন শাহীন মিয়া

নরসিংদীর শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রাম। ২০১৯ সালে এ গ্রামেই গড়ে উঠেছে বৃদ্ধাশ্রম ‘আনন্দমেলা’। প্রথম দেখায় যে কারও মনে হতে পারে, এটি কোনো পার্ক কিংবা ছিমছাম কোনো রিসোর্ট। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে সবুজ ঘাস আর নানা রঙের ফুল গাছ। মাঠ জুড়ে পরিচ্ছন্নতার ছাপ। ভবনের সামনেই দাঁড়িয়ে একটি কৃষ্ণচূড়া। ফুলে ফুলে ভরে আছে ডালপালা। ভেতরে ঢুকতেই কয়েকজন মালিকে দেখা গেল গাছের পরিচর্যায় ব্যস্ত। সব মিলিয়ে জায়গাটিতে বৃদ্ধাশ্রমের চেনা বিষণ্নতার বদলে রয়েছে অনেকটা ছুটির দিনের আনন্দ।

ভবনের দিকে এগোতেই বারান্দা ও লবিতে বসে থাকা কয়েকজন প্রবীণের দেখা পেলাম। চার-পাঁচজন মিলে গল্প করছেন, কেউ ফল খাচ্ছেন। কেউ আবার টেলিভিশন দেখছেন। এখানে প্রতিটি কক্ষের নাম রাখা হয়েছে বিভিন্ন ফুলের নামে। ভেতরে রয়েছে প্রয়োজনীয় আসবাব। প্রবীণদের জন্য রয়েছে বই পড়ার ব্যবস্থা, নামাজের জায়গা, আর গল্প-আড্ডার জন্য বারান্দায় পেতে রাখা আছে চেয়ার-টেবিল।

আনন্দমেলায় একজন প্রবীণের মাসিক খরচ ১০ হাজার টাকা। এই অর্থের বিনিময়ে পুরো মাসে তাদের প্রয়োজনীয় সেবা দেওয়া হয়। তবে সবাই যে পুরো টাকা দিতে পারেন, তা নয়। কেউ অসুস্থ হলে তার জন্য বাড়তি যত্নের প্রয়োজন হয়। আবার কেউ আর্থিকভাবে অসচ্ছল হলে কর্তৃপক্ষ নিজেদের পক্ষ থেকে ভর্তুকি দেয়। অর্থাৎ এখানে সেবার হিসাব শুধু টাকার অঙ্কে করা হয় না।

আনন্দমেলা প্রবীণ নিবাস পরিচালিত হয় অরুণোদয় ট্রাস্ট বোর্ডের মাধ্যমে। ট্রাস্ট বোর্ডে রয়েছেন ১৯ জন সদস্য। প্রতিষ্ঠানটি বর্তমানে যে আয় করে, তা দিয়ে পুরো ব্যয় নির্বাহ করা সম্ভব হয় না। ফলে ভর্তুকির ওপর নির্ভর করেই চলছে এর কার্যক্রম।

আনন্দমেলা নিয়ে কথা হয় ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক ফারহানা হক শিউলীর সঙ্গে। তিনি জানান, যুক্তরাষ্ট্রে আট বছর থাকার সময় তিনি সেখানে বৃদ্ধ মা-বাবাদের করুণ অবস্থা দেখেছেন। সেই অভিজ্ঞতা থেকেই দেশে ফিরে প্রবীণদের নিয়ে কাজ করার আগ্রহ তৈরি হয় তার। ২০১৯ সালে নরসিংদীর শিবপুরে শুরু করেন আনন্দমেলার কার্যক্রম। শিউলী বলেন, ‘আমরা প্রবীণদের অনুভব করাতে চাই, এটা তাদের বাড়ি। আমরা সেটা করতে পেরেছি বলেই মনে করি।’ তিনি জানালেন, প্রবীণদের ওষুধ খাওয়ানোর কাজটি এখানকার দায়িত্বপ্রাপ্ত কেয়ার গিভাররাই করেন। আর সার্বিক বিষয় তিনি নিজেই নিয়মিত মনিটরিং করেন।

প্রতিষ্ঠানটির নামকরণে রয়েছে বিশেষ ভাবনা। ‘বৃদ্ধাশ্রম’ শব্দটির সঙ্গে মানুষের মনে যে বিষণ্নতা কিংবা একাকিত্বের ছবি ভেসে ওঠে, তা থেকে প্রবীণদের দূরে রাখতে চেয়েছেন উদ্যোক্তারা। ফারহানা হক বললেন, ‘সাইকোলজিক্যাল ইমপ্যাক্টের কথা চিন্তা করেই নাম রাখা হয়েছে ‘আনন্দমেলা’। আমরা চাইনি এখানে যারা থাকবেন, তারা নিজেদের অসহায় বা পরিত্যক্ত মনে করুক।’ এখানে থাকা প্রতিটি প্রবীণের জীবনের পেছনেই রয়েছে আলাদা গল্প। কারও গল্পে আছে দীর্ঘ কর্মজীবন, কারও গল্পে নিঃসঙ্গতার দীর্ঘ ছায়া। ঘুরে দেখতে দেখতে পরিচয় লাইলী হোসেনের সঙ্গে। বয়স ৬৫। দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা জীবন শেষে আজ তার ঠিকানা আনন্দমেলা। কয়েক বছর আগে একমাত্র ছেলেকে হারিয়েছেন। সেই শোকের পর অসুস্থও হয়ে পড়েন। গত দুই বছর ধরে রয়েছেন এই প্রবীণ নিবাসে। লাইলী হোসেন জানালেন, এখানকার মানুষগুলোই এখন তার আপনজন। তিনি বলেন, ‘জীবনের শেষ সময়গুলো এখানে সুন্দরভাবেই কাটাতে পারছি। তাই আমার ইচ্ছা, জীবনের শেষ সময়টুকুও যেন এখানেই কাটে।’

আনন্দমেলার উদ্যোক্তারা চান, আগামী ১০০ বছর যেন প্রতিষ্ঠানটি টিকে থাকে। সময়ের সঙ্গে এখানে মেডিকেল সেলসহ আরও নানা ধরনের সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

লেখাটি পড়ে কেউ যদি আনন্দমেলার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তবে নিম্নোক্ত অ্যাকাউন্ট নাম্বারে অর্থ সাহায্য পাঠাতে পারেন—

অরুণোদয় ট্রাস্ট

০০৮৯০৩২০০০০২৩০

ট্রাস্ট ব্যাংক পিএলসি, কাকরাইল শাখা

যোগাযোগ: ০১৬৭৫০৭৭৭০০ 

নরসিংদীশিবপুরবৃদ্ধাশ্রমআনন্দমেলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু