দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদী জেলার শিবপুর উপজেলায়। ঢাকা থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব প্রায় ৫১ কিলোমিটার।আজ বৃহস্পতিবার দুপুরে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ২। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ১৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২। তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।এর আগে, চলতি বছরের ১৭ আগস্ট নরসিংদীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়...