অরুণোদয়
ট্রাস্টের উদ্যোগে নরসিংদীর শিবপুরে গড়ে উঠেছে বৃদ্ধাশ্রম
আনন্দমেলা। ঘুরে এসে লিখেছেন
শাহীন মিয়া
নরসিংদীর
শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রাম। ২০১৯ সালে এ
গ্রামেই গড়ে উঠেছে বৃদ্ধাশ্রম
‘আনন্দমেলা’। প্রথম দেখায়
যে কারও মনে হতে
পারে, এটি কোনো পার্ক
কিংবা ছিমছাম কোনো রিসোর্ট। গেট
পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে সবুজ
ঘাস আর নানা রঙের
ফুল গাছ। মাঠ জুড়ে
পরিচ্ছন্নতার ছাপ। ভবনের সামনেই
দাঁড়িয়ে একটি কৃষ্ণচূড়া। ফুলে
ফুলে ভরে আছে ডালপালা।
ভেতরে ঢুকতেই কয়েকজন মালিকে দেখা গেল গাছের
পর...