এক হাতে রশি ধরে টান, অন্য হাতে নৌকার নিয়ন্ত্রণ। এভাবেই নদ পারাপার করতে হচ্ছে মানুষকে। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও নির্মিত হয়নি স্থায়ী সেতু। ফলে গাজীপুরের কাপাসিয়া ও নরসিংদীর মনোহরদী উপজেলার সংযোগস্থলে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন দুই পাড়ের বাসিন্দারা। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষের যাতায়াতে ভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গী। দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। তবে এখনো এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া হাজী বাজারের...