Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আগামীর সময়ে সংবাদ প্রকাশ, প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৩:৫৪
আগামীর সময়ে সংবাদ প্রকাশ, প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন

ছবি: আগামীর সময়

প্রধানমন্ত্রীর নির্দেশে জন্ম থেকেই দুই হাতবিহীন অদম্য নরসিংদীর সেই শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়ার পাশে দাঁড়িয়েছে নরসিংদী জেলা প্রশাসন। সোমবার (১২ অক্টোবর) সকালে সদর উপজেলার পাঁচদোনা এলাকার প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেনে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

গত ২ অক্টোবর ‘আগামীর সময়’-এর প্রথম পৃষ্ঠায় ‘কেউ কেউ হার মানেন না’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি সারা দেশে আলোচনার সৃষ্টি করে। এ সংবাদ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে নরসিংদীর জেলা প্রশাসককে বিদ্যালয়টি পরিদর্শনের নির্দেশনা দেওয়া হয়। বিভিন্ন উপহার নিয়ে শিক্ষক দুখু মিয়ার পাশে হাজির হন তিনি।

আরও পড়ুন

আয় বন্ধ জেলেদের, ভরসা ২৫ কেজি চাল

১২ অক্টোবর ২০২৬

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান, সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া জানিয়েছেন, সম্প্রতি গণমাধ্যমে দুই হাতবিহীন অদম্য শিক্ষক দুখু মিয়ার পাঠদান নিয়ে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এলে এ সম্পর্কে বিস্তারিত জানতে নির্দেশনা দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে এরই মধ্যে বিদ্যালয়টির নিবন্ধনসহ অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর জন্য স্কুলব্যাগ, বিভিন্ন খেলনাসামগ্রী এবং গাছের চারা বিতরণ করেন তিনি। এ ছাড়া দুখু মিয়াকে আর্থিক সহযোগিতা করেন। দুখু মিয়ার স্বপ্ন যেন বাস্তবায়িত হয়, সেই লক্ষ্যে কাজ করবে জেলা প্রশাসন।

আরও পড়ুন

গ্রেপ্তারের দাবি তুলে জি এম কাদেরের বাড়িতে একের পর এক ঢিল

১২ অক্টোবর ২০২৬

এদিকে ২০০৭ সালে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়া জানান, বর্তমান সরকারপ্রধান তার বিদ্যালয় সম্পর্কে জানতে পেরেছেন, সেটি জেনে তিনি আনন্দিত। তার স্বপ্ন বিদ্যালয়টিকে উচ্চবিদ্যালয়ে রূপান্তরিত করা। তিনি আশা প্রকাশ করেন, সরকার ও প্রশাসনের সহায়তায় প্রতিভা দুখু মিয়া বিদ্যালয়টি সমৃদ্ধ হবে। সেই সঙ্গে ‘আগামীর সময়’-এর প্রতিবেদক, সম্পাদক ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তাদের সংবাদটি সারা দেশে সাড়া জাগিয়েছে বলে তিনি উল্লেখ করেন। এরপর বিভিন্ন গণমাধ্যমেও তাকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়।

নিজের দুই হাত না থাকলেও থেমে নেই দুখু মিয়ার জীবনযুদ্ধ। পা দিয়েই ব্ল্যাকবোর্ডে লিখে প্রতিদিন শিশুদের পাঠদান করে যাচ্ছেন তিনি। বর্তমানে বিদ্যালয়টিতে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৪৫ শিশু পড়াশোনা করছে।

১৯৬২ সালে জন্ম নেওয়া আলতাফ হোসেন জন্ম থেকেই দুই হাতবিহীন। শৈশবেই পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তোলেন। বাবা পাতিলের কালি ও পানি মিশিয়ে কঞ্চি ও কলাপাতায় লেখার মাধ্যমে তাকে পা দিয়ে লিখতে শেখান। এরপর সেই পা দিয়েই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পাস করেন তিনি।

শিক্ষাজীবন শেষ করে শুরু হয় কর্মসংস্থানের লড়াই। চাকরির আশায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করেন এবং নানা জায়গায় ঘুরেছেন। তবে হতাশা তাকে থামাতে পারেনি। বাবার দেওয়া জমি বিক্রির টাকা যোগ করে ২০০৭ সালে নিজের পৈতৃক জমিতে প্রতিষ্ঠা করেন প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন।

আগামীর সময়দুখু মিয়ানরসিংদীপ্রধানমন্ত্রী তারেক রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক