Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

গ্রেপ্তারের দাবি তুলে জি এম কাদেরের বাড়িতে একের পর এক ঢিল

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৩:২০
গ্রেপ্তারের দাবি তুলে জি এম কাদেরের বাড়িতে একের পর এক ঢিল

ঢাকার উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়ির সামনে ব্যানার নিয়ে দাঁড়ানোর পর একের পর এক ঢিল ছোড়ে একদল ব্যক্তি। ছবি: ভিডিও থেকে

ঢাকার উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা চালিয়েছে একদল ব্যক্তি।

আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে ওই ব্যক্তিরা একটি ব্যানার নিয়ে জি এম কাদেরের বাসার সামনে জড়ো হয়ে বাড়িটি লক্ষ্য করে একের পর এক ঢিল ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম আগামীর সময়কে বলেছেন, ‘একদল ব্যক্তি চেয়ারম্যানের বাসায় এসে হামলা চালায় এবং ভাঙচুর করে। প্রায় ১০ মিনিট পর তারা চলে যায়।’

হামলাকারীরা অর্ধ শতাধিক ব্যক্তি যে ব্যানার নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়েছিলম সেখানে লেখা ছিল- জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানী করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সঙ্গে যোগাযোগ, জি এম কাদের এর গ্রেপ্তার চাই।’

হামলাকারী কারা, তা নিশ্চিত হওয়া যায়নি। মাহমুদ বলেন, ‘কারা হামলা করেছে আমরা নিশ্চিত না।’

হামলার সময় ঘটনাস্থলে কোনো পুলিশ যায়নি বলে অভিযোগ করেন তিনি।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর আগামীর সময়কে বলেন, ‘বেলা ১১টার দিকে অচেনা নম্বর থেকে ফোন করে বলা হয়, জি এম কাদেরের বাসায় হামলা হয়েছে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে যাই, কিন্তু কাউকে পাইনি।’

হামলাকারী ৩০-৪০ জন ছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। ওসি বলেন, ‘তারা বাইরে থেকেই ঢিল ছুড়ে ভাংচুর করেছে, তবে ভেতরে কেউ ঢুকতে পারেনি।’

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রেজাউল করিম আগামীর সময়কে বলেন, হামলাকারীরা কারা, তা শনাক্তে আশেপাশের সিসি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করা হচ্ছে।

হামলার পর জি এম কাদেরের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি খালিদ মনসুর।

এদিকে জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

তিনি এক ফেসবুক পোস্টে বলেছেন, ‘কোনো সভ্য, গণতান্ত্রিক ও আইনের শাসনে বিশ্বাসী সমাজে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি বাড়ি কিংবা একটি গাড়ি ভাঙচুর করে কোনো মানুষের বাক্‌স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার কিংবা রাজনৈতিক কণ্ঠস্বর স্তব্ধ করা যায় না।’

আওয়ামী লীগ আমলে সংসদে বিরোধীদলীয় নেতা ছিলেন জি এম কাদের। ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় পার্টির অফিস একাধিকার আক্রান্ত হয়েছিল।

জাতীয় পার্টির ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিলেও কোনো আসনে জয়ী হতে পারেনি।

জাতীয় পার্টিজি এম কাদেরউত্তরা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক