রায়পুরায় দুর্গোৎসব উপলক্ষে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন এমপির স্ত্রী

দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সহধর্মিণী
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার তাতুয়াকান্দা চৌধুরী বাড়ির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে বস্ত্র তুলে দেন নরসিংদী জেলা বিএনপি নেতা ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সহধর্মিণী এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রায়পুরা উপজেলা শাখার সভাপতি জান্নাতুল হক শাপলা।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হক ভূঁইয়া মোহন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াকুব আলী।
এ ছাড়া রায়পুরা কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দিরের সভাপতি বিজয় পাল, তাতুয়াকান্দা চৌধুরী বাড়ির পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



