Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রায়পুরায় বন্যা আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয়নি সাত বছরেও

মেহেদী হাসান রিপন, রায়পুরা (নরসিংদী)
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৮
শেয়ার করুন:
রায়পুরায় বন্যা আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয়নি সাত বছরেও

গ্রাফিকস: আগামীর সময়

বন্যা ও নদীভাঙনের সময় নিরাপদ আশ্রয়ের জন্য নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়নে নির্মাণ করা হচ্ছিল তিনতলা ভবন। ব্যয় ধরা হয়েছিল ৩ কোটি ৬ লাখ টাকা। নির্মাণকাজ শেষ করার কথ ছিল দেড় বছরে। কিন্তু সাত বছরেও তা শেষ হয়নি। ভবনের দরজা-জানালা, বিদ্যুৎ ও স্যানিটেশনের কাজ এখনো বাকি। নেই সীমানাপ্রাচীর কিংবা নিরাপত্তার ব্যবস্থা। ফলে ব্যবহারের আগেই অরক্ষিত ভবনটি নষ্ট হতে বসেছে।

স্থানীয়দের অভিযোগ, ভবনটি এখন বখাটে ও মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। বন্যা আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজ শেষ না হওয়ায় দুর্যোগের ঝুঁকিতে রয়েছেন চরাঞ্চলের হাজারো মানুষ।

প্রকল্পের তথ্য বলছে, মেঘনার প্রবল স্রোত ও আকস্মিক বন্যায় প্রতি বছর বর্ষা মৌসুমে প্লাবিত হয় রায়পুরার বিচ্ছিন্ন চরাঞ্চল মির্জাচর। এ সময় নদীপাড়ের মানুষের দুর্ভোগের শেষ থাকে না। তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২০১৯ সালে মির্জাচর জুনিয়র হাই স্কুল মাঠের পূর্ব পাশে তিনতলা আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

কার্যাদেশ অনুযায়ী, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মামুন এন্টারপ্রাইজের এক বছর সাত মাসের মধ্যে, অর্থাৎ ২০২১ সালের জুনে নির্মাণকাজ শেষ করে ভবনটি হস্তান্তরের কথা ছিল। একই প্রকল্পের আওতায় রায়পুরা উপজেলায় আরও দুটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। সেগুলোর কাজ নির্ধারিত সময়ে শেষ হলেও মির্জাচরের ভবনটি সাত বছরেও সম্পন্ন হয়নি।

সরেজমিনে দেখা গেছে, ভবনটির মূল কাঠামো নির্মিত হলেও ব্যবহার উপযোগী করার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি। দরজা-জানালা স্থাপন, রঙ, বিদ্যুৎ সংযোগ ও স্যানিটেশনের কাজ হয়নি। সীমানাপ্রাচীর ও নিরাপত্তাব্যবস্থা না থাকায় ভবনটি অরক্ষিত অবস্থায় পড়ে আছে।

আশ্রয়কেন্দ্রটি শুধু দুর্যোগের সময় মানুষের আশ্রয়ের জন্য নয়; স্বাভাবিক সময়ে বিদ্যালয়ের কার্যক্রমেও ব্যবহারের পরিকল্পনা ছিল। কিন্তু নির্মাণকাজ অসমাপ্ত থাকায় সেই সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

মির্জাচর জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেনের ভাষায়, প্রায় তিন মাস আগেও ঠিকাদারের একজন লোককে ভবনটি দেখাশোনা করতে দেখা গেছে। এখন আর কেউ থাকেন না। পুরো ভবন অরক্ষিত অবস্থায় পড়ে আছে। বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষ ও প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে।

নির্মাণকাজ শেষ করার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. মিনহাজ খানের ভাষ্য, শিগগির বাকি কাজ শুরু করা হবে। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে আশ্রয়কেন্দ্রটি উদ্বোধনের লক্ষ্য নিয়ে দ্রুত কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

তবে প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাহাঙ্গীর আলম বললেন, ‘মির্জাচর আশ্রয়কেন্দ্রের কাজ সামান্য বাকি। কাজ শেষ করার জন্য ঠিকাদারকে বারবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তিনি কোনো সাড়া দিচ্ছেন না।’ স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রকল্পটি বছরের পর বছর ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত নির্মাণকাজ শেষ করে আশ্রয়কেন্দ্রটি মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করতে হবে।

নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের ভাষ্য, সরকারি জনকল্যাণমূলক একটি প্রকল্প নির্ধারিত সময়ে শেষ না হওয়ার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিস্তারিত জবাব চাওয়া হবে।

রায়পুরানরসিংদীবন্যাআশ্রয়কেন্দ্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন