Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বনস্পতির বৈঠক

আশ্রয়হীন প্রবীণদের পাশে রফিকুল

নিয়ামুল কবীর সজল
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৯
শেয়ার করুন:
আশ্রয়হীন প্রবীণদের পাশে রফিকুল

রফিকুল ইসলাম এবং তার ‘মাতৃছায়া সমাজকল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রম’ (ওপরের পাশাপাশি ছবি)। বৃদ্ধাশ্রমের ভেতরের পরিবেশ এবং এখানে আশ্রয় নেওয়া মানুষরা (নিচের ছবি)

নান্দাইলে আশ্রয়হীন প্রবীণদের জন্য বৃদ্ধাশ্রম গড়ে তুলেছেন রফিকুল ইসলাম। ঘুরে এসে লিখেছেন নিয়ামুল কবীর সজল

ধানক্ষেতের মাঝখানে টিনের চালার একটি পাকা ঘর। বাইরে ছোট দুটি ঘরে রান্নার ব্যবস্থা। নান্দাইলের চরকামটখালী গ্রামের এই বৃদ্ধাশ্রমে গিয়ে দেখা হলো ২৩ প্রবীণের সঙ্গে। তাদের প্রায় সবাই অসুস্থ। কেউ বয়সের ভারে চলাফেরার শক্তি হারিয়েছেন, কেউ মানসিকভাবে অসুস্থ, কেউবা শয্যাশায়ী। অনেকেই অতীতের কথা মনে করতে পারেন না। নিজের বাড়ি কিংবা পরিবারের পরিচয়ও জানাতে পারেন না।

এমনই কিছু মানুষের শেষ বয়সের আশ্রয় হয়ে উঠেছে ময়মনসিংহের  নান্দাইলের ‘মাতৃছায়া সমাজকল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রম’। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক রফিকুল ইসলাম (৪৫)। জমি বিক্রির টাকা দিয়ে গড়ে তুলেছেন এই বৃদ্ধাশ্রম। নিজের সংসারেই যেখানে আর্থিক টানাপড়েন, সেখানে অসহায় ও অসুস্থ মানুষের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি। পাশে আছেন স্ত্রী কল্পনা আক্তার। একসময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মাস্টাররোলে চাকরি করতেন রফিকুল। সামান্য বেতনে চলত সংসার। নিজের কিছু জমিজমাও ছিল। কিন্তু আশ্রয়হীন মানুষের জন্য কিছু করার তাগিদে একসময় সেই সম্পদও ব্যয় করেছেন। এখন সরকারি সহায়তা এবং এলাকাবাসীর সহযোগিতায় কোনোমতে চলছে তার গড়ে তোলা প্রতিষ্ঠানটি।

বৃদ্ধাশ্রম গড়ে তোলার পেছনের গল্প বলতে গিয়ে রফিকুল ইসলাম ফিরে যান ২০১৮ সালে। তখন তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করতেন। ওই সময় জামালপুরের এক অসহায় বৃদ্ধা দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার পাশে থাকার মতো কেউ ছিল না। রফিকুল ইসলামই নিয়মিত খোঁজখবর নিতেন। ওই বৃদ্ধা তাকে নিজের সন্তানের মতো ভাবতে শুরু করেন।

একসময় সেই বৃদ্ধার মৃত্যু হয়। তার মৃত্যু এবং শেষ জীবনের অসহায়ত্ব গভীরভাবে নাড়া দেয় রফিকুল ইসলামকে। মনে হয়, এমন মানুষের জন্য কিছু একটা করা দরকার। বিষয়টি নিয়ে কথা বলেন স্ত্রী কল্পনা আক্তারের সঙ্গে। তিনিও স্বামীর উদ্যোগে সম্মতি দেন। এরপর নিজেদের এলাকায় বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার পরিকল্পনা শুরু করেন তারা।

২০১৯ সালে যাত্রা শুরু করে ‘মাতৃছায়া সমাজকল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রম’। এটি গড়ে তুলতে রফিকুল ইসলাম ময়মনসিংহ শহরের এবং নিজ গ্রামের জমি বিক্রি করেন। সব মিলিয়ে কঠিন এক পথচলা শুরু হয়। তবে শুরু থেকেই পাশে দাঁড়ান এলাকার কিছু মানবিক মানুষ। ২০২২ সালে অ্যাপেক্স ক্লাব অব ময়মনসিংহ প্রতিষ্ঠানটির জন্য একটি আধাপাকা ঘর তৈরি করে দেয়। পরে ২০২৩ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন পায় প্রতিষ্ঠানটি।

রফিকুল ইসলাম জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় ৫০ জন প্রবীণ তার আশ্রয়কেন্দ্রে এসেছেন। তাদের মধ্যে ১৫-১৬ জন মারা গেছেন। কয়েকজন আবার সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে গেছেন। পথের পাশে পড়ে থাকা কিংবা হাসপাতালে অসহায় অবস্থায় থাকা মানুষকেই তিনি এখানে নিয়ে আসেন। কখনো হাসপাতাল কর্তৃপক্ষ, কখনো সমাজসেবা বিভাগ, আবার কখনো সাংবাদিকদের মাধ্যমে তাদের সন্ধান পান।

দুজন প্রবীণের সঙ্গে আমরা আলাপ করলাম। এদের একজন হালিমা খাতুন (৭০)। বাড়ি কোথায় জানতে চাইলে বললেন, নেত্রকোনা। এর বাইরে অতীতের তেমন কিছুই মনে করতে পারেন না। ভাঙা ভাঙা যা বললেন, তার অনুবাদ করলে দাঁড়ায়— একসময় ঢাকায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। বয়স বাড়ার পর মেয়ের কাছে চলে আসেন। তার মেয়ে নান্দাইলের একটি ইটভাটায় রান্নার কাজ করতেন। কিন্তু কর্মস্থলে মাকে রাখার সুযোগ ছিল না। শেষ পর্যন্ত মেয়েই তাকে রফিকুল ইসলামের বৃদ্ধাশ্রমে রেখে যান। প্রায় এক বছর এখানেই আছেন হালিমা।

আশ্রয়হীনপ্রবীণবৃদ্ধাশ্রম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    কেমন আছেন জানতে চাইলে বললেন, ‘এখানে ভালোই আছি। রফিকুলরে পুতের (ছেলে) মতো দেখি।’

    প্রবীণ আশ্রয় কেন্দ্র হলেও শিউলী নামের এক তরুণীর ঠাঁই হয়েছে এই প্রতিষ্ঠানে। তার বহুমাত্রিক শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা রয়েছে। দেখার মতো কেউ না থাকায়, প্রায় দেড় বছর আগে হাসপাতাল থেকে তাকে নিয়ে আসেন রফিকুল ইসলাম। বাবা-মা, গ্রামের নাম— কিছুই বলতে পারেন না শিউলী।

    বর্তমানে এই বৃদ্ধাশ্রমে আছেন ২৩ জন প্রবীণ। এর মধ্যে আটজন পুরুষ। বাকিরা নারী। নারীদের মধ্যে দুই-চারজনের স্মরণশক্তি মোটামুটি থাকলেও পুরুষদের কেউই কথা বলার অবস্থায় নেই। কিছু জিজ্ঞাসা করলে নিষ্পলক তাকিয়ে থাকেন।

    সম্প্রতি আশ্রয়কেন্দ্রে এসেছেন পুষ্পরানী নামের এক বৃদ্ধা। নিজের পারিবারিক জীবনের কথা বলতে গিয়ে জানিয়েছেন, বাড়িতে তাকে নিয়ে অশান্তি হতো। সে কারণেই তাকে এখানে রেখে যাওয়া হয়েছে। তবে আশ্রিতদের অনেকেই গুরুতর অসুস্থ ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তাদের সঙ্গে কথা বলা বা ছবি তোলা সহজ নয়। কেউ প্রশ্নের উত্তর দিতে পারেন না, কেউ শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন।

    তাদের খাবার, চিকিৎসা, পরিচর্যা— সবকিছুর দায়িত্ব নিতে হয়েছে রফিকুল ইসলাম ও তার স্ত্রীকে। তাদের সহযোগিতার জন্য রয়েছেন আরও চারজন। এদের মধ্যে দুজন প্রবীণদের দেখাশোনার কাজ করেন, একজন নিরাপত্তার এবং আরেকজন রান্নার কাজ করেন।

    প্রতিদিন বৃদ্ধাশ্রমে প্রায় ১৫ কেজি চালের প্রয়োজন হয়। কিন্তু সবসময় সেই চালের জোগান থাকে না। কখনো খাবারের সংকট দেখা দিলে পরিচিতজন ও এলাকাবাসীর কাছে সহযোগিতা চাইতে হয়। রফিকুল ইসলাম নিজেও গ্রামে গ্রামে ঘুরে মানুষের কাছ থেকে সহায়তা সংগ্রহ করেন।

    তিনি জানিয়েছেন, সমাজকল্যাণ বিভাগ, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন পর্যায় থেকে মাঝেমধ্যে সহযোগিতা পাওয়া যায়। এলাকার অনেক মানুষও তাদের পাশে দাঁড়ান। তবে এই সহায়তা নিয়মিত নয়। ফলে প্রতিদিনের খাবার ও অন্যান্য প্রয়োজন মেটানো নিয়ে দুশ্চিন্তা থেকেই যায়। আশ্রিতদের কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নান্দাইল কিংবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কখনো সেখানকার চিকিৎসকরাও বৃদ্ধাশ্রমে এসে চিকিৎসা দেন (মাতৃছায়া বৃদ্ধাশ্রমকে এই অ্যাকাউন্ট নাম্বারে সহায়তা পাঠাতে পারেন—  বাংলাদেশ কৃষি ব্যাংক, মধুপুর বাজার, হিসাব নম্বর: মাতৃছায়া, ৪৭৩১-০৩১১০৭৭৬৯৭)।

    প্রতিষ্ঠানটির পাশেই রফিকুলের ৪ শতাংশ জমি রয়েছে। সেখানে আশ্রয়কেন্দ্রে মারা যাওয়া ব্যক্তিদের দাফন করা হয়। এ পর্যন্ত সেখানে ১৪ জনের কবর হয়েছে। রফিকুল ইসলাম চান, বৃদ্ধাশ্রমটির জন্য একটি স্থায়ী কবরস্থানের ব্যবস্থা হোক। থাকার ঘরটি বড় করা গেলে আরও কয়েকজন অসহায় প্রবীণকে আশ্রয় দিতে পারবেন। পাশাপাশি নিয়মিত খাবার ও চিকিৎসার নিশ্চয়তা থাকলে প্রতিষ্ঠানটি পরিচালনার দুশ্চিন্তা কিছুটা কমত।