Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বনস্পতির বৈঠক

হার না মানা সোলায়মান

আসাদুজ্জামান দারা
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪২
হার না মানা সোলায়মান

নিজের আম বাগানে মোহাম্মদ সোলায়মান। ছবি: শেখ আব্দুল হান্নান

পেশায় ছিলেন সৈনিক। মুক্তিযুদ্ধ করেছেন। এখন পুরোদস্তুর খামারি। সোনাগাজীতে মেজর (অব.) মোহাম্মদ সোলায়মানের সোয়াশ অ্যাগ্রো ঘুরে এসে লিখেছেন আসাদুজ্জামান দারা

শৈশবে বাবার সঙ্গে ফসলের মাঠে যেতেন মোহাম্মদ সোলায়মান। বাবা জমিতে কাজ করতেন, তিনি পাশে দাঁড়িয়ে দেখতেন। তখন ফসল বলতে মূলত ধানই চিনতেন। বাতাসে সবুজ আর আধপাকা ধানের শিষ দুলত। সেই দৃশ্য দেখলেই ছোট্ট সোলায়মানের মন ভরে যেত। বাবা বেশি দিন বাঁচেননি। কৃষকের সংসারে বড় হয়ে ওঠা সেই ছেলেটিকে এরপর মন দিতে হয় পড়াশোনায়। ১৯৬৮ সালে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। দুই বছর পরই পাকিস্তান সেনাবাহিনীতে নির্বাচিত হয়ে যোগ দেন ৪৭তম বিএমএ লং কোর্সে। এরপর এলো একাত্তর। মুক্তিযুদ্ধে গেলেন। ১৯৮৬ সালে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে ঠিকাদারি ব্যবসায় নামেন সোলায়মান। সরকারি বাড়িঘর নির্মাণের কাজ। কিন্তু ঠিকাদারি তার কাছে অস্বস্তিকর হয়ে উঠল।

তার ভাষায়, ‘ঠিকাদারি করতে গিয়ে অনেক সময় আপস করতে হয়, এমনকি মিথ্যা বলতেও হয়।’ এসব তার স্বভাবের সঙ্গে মিলছিল না। ফলে যে ব্যবসা দাঁড় করাতে সময় ও অর্থ ব্যয় করেছিলেন, সেটিই একসময় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এরপর রাজধানীর মালিবাগে শুরু করলেন তৈরি পোশাকের ব্যবসা। জার্মানি ও ফ্রান্সে বিভিন্ন উৎসবের পোশাক সরবরাহ করত প্রতিষ্ঠানটি। একসময় ব্যবসা ভালো চললেও পরে টানা লোকসানে পড়ে যায়। শেষ পর্যন্ত সেটিও বন্ধ করে দিতে হয়। দুই দফা ব্যবসায়িক ব্যর্থতার পর সোলায়মান ফিরে এলেন নিজের শিকড় সোনাগাজীতে। তখনই পুরনো সেই মাঠের স্মৃতি আবার সামনে এসে দাঁড়াল। কৃষির প্রতি টান ভেতরে আগে থেকেই ছিল। এবার তাই নিয়েই কাজ করার সিদ্ধান্ত নিলেন। কৃষিকে নিলেন শেখার বিষয় হিসেবে।

বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শক হিসেবেও যুক্ত আছেন তিনি। তবে নিজেকে কৃষক ভাবতেই ভালোবাসেন সোলায়মান

বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে প্রশিক্ষণ নিলেন। যে বিষয়ে যিনি দক্ষ, তার কাছে গিয়ে শিখলেন সেই বিষয়। কৃষির নানা দিক সম্পর্কে জ্ঞান নেওয়ার চেষ্টা করলেন। এরপর সোনাগাজী সদর ইউনিয়নের সোনাপুর এলাকায় নানার বাড়িতে এলেন। সেখানেই কৃষি খামার গড়ার কাজ শুরু। প্রথমে কিনলেন ৬ একর ৪০ শতক জমি। এরপর ধীরে ধীরে জমি বাড়াতে থাকলেন। কোনো জমি কিনলেন, কোনো জমি বর্গা বা ইজারা নিলেন সরকারি প্রতিষ্ঠান থেকে। ছোট সেই উদ্যোগ আজ দাঁড়িয়েছে ৬৫ একরের বিশাল খামারে। প্রতিষ্ঠানের নাম সোয়াশ অ্যাগ্রো।

সোলায়মান জানালেন, সোয়াশ অ্যাগ্রোতে এখন ১০২ জাতের প্রায় ৬ হাজার আমগাছ। শুধু রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জের আম নয়, চীন, জাপান, থাইল্যান্ড, মিয়ানমার ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের আমের জাতও রয়েছে এখানে। নারিকেল, সুপারি, পেঁপে, কাঁঠাল, জাম, সফেদাসহ নানা ফলের গাছ রয়েছে। কয়েকটি পুকুরে মাছ চাষ হয়। পালন করা হয় গরু-ছাগল। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের চট্টগ্রাম কেন্দ্রের বিজ্ঞানীদের উদ্ভাবিত বারি-১১ জাতের আমের চারা বড় আকারে উৎপাদন শুরু করেন তিনি। সোলায়মানের দাবি, তার খামার থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে বারি-১১।

খামারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাতে-কলমে প্রশিক্ষণ নিতে আসেন। বৃহত্তর নোয়াখালী ছাড়াও কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা দর্শনার্থীরা আসেন। কেউ আসেন শেখার জন্য, কেউ শুধু দেখতে।

খামারে নারী-পুরুষ মিলিয়ে ৪০ জন কাজ করছেন। একবার কৃষিবিষয়ক অনুষ্ঠান নির্মাতারা শাইখ সিরাজ এসে তার সাক্ষাৎকার নিয়েছিলেন।

সোলায়মান তার অভিজ্ঞতা অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ারও চেষ্টা করেন। কৃষকদের প্রশিক্ষণ দিয়েছেন চাষপদ্ধতি নিয়ে। তার বিশ্বাস, কৃষি থেকে শুধু নিজের আয় নয়, অন্যের কর্মসংস্থানও তৈরি করা সম্ভব। কৃষকদের কাছে আমের নতুন জাত ও চাষের পদ্ধতি পৌঁছে দিতে পারাকেই নিজের সাফল্য হিসেবে দেখেন সোলায়মান। তার ভাষায়, ‘কৃষি আমাদের প্রাণ। সবাইকে কৃষির কাছে আসতে হবে।’

বেশিরভাগ সময়ই খামারে থাকেন তিনি। একসময় যে মানুষটি ঠিকাদারি ব্যবসার যন্ত্রপাতি সের দরে বিক্রি করে দিয়েছিলেন, যে মানুষটি পোশাক কারখানার লোকসানে পড়ে সোনাগাজীতে ফিরে এসেছিলেন, সেই মানুষটিই আজ কৃষি খামার গড়ে তুলে ঘুরে দাঁড়িয়েছেন।

স্ত্রী দিলরুবাইয়া সোলায়মান, তিন ছেলে সাজিদ বিন সোলায়মান, ওমর বিন সোলায়মান ও শাকের বিন সোলায়মান এবং মেয়ে আয়শা বিনতে সোলায়মান নিয়ে তার পরিবার। পরিবারের সদস্যরা সবসময় তাকে উৎসাহ দেন বলেই জানালেন তিনি।

দেশের বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শক হিসেবেও যুক্ত আছেন। তবে নিজেকে কৃষক ভাবতেই ভালোবাসেন সোলায়মান।

আলাপের শেষে বললেন, ‘যতদিন বাঁচব, কৃষির সঙ্গে বাঁচতে চাই। যেখানে যাই, বাগানে ফিরে না এলে মনটা ভালো থাকে না।’

মেজর (অব) মোহাম্মদ সোলায়মানবনস্পতির বৈঠকসোয়াশ অ্যাগ্রো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক