নির্মমভাবে
খুন হয় এক শিশু। পরিবারের অভিযোগ বিরোধী পক্ষের দিকে। কিন্তু তদন্তে বেরিয়ে আসে, মূল
আসামি যে ঘরেই। লিখেছেন জেমাম আহমেদ
রাত গভীর। সুনামগঞ্জের
দিরাই উপজেলার কেজাউরা গ্রাম নিস্তব্ধ। তারিখটা ২০১৯ সালের ১৩ অক্টোবর। একটি ঘরে বাবা
আবদুল বাছিরের পাশে ঘুমিয়ে ছিল পাঁচ বছরের শিশু তুহিন মিয়া। পাশের ঘরে মা মনিরা বেগম।
বাইরে অন্ধকার। রাতের কোনো একসময় ঘরের দরজা খুলে যায়। তুহিনকে নিয়ে যাওয়া হয় বাইরে।
ভোরে ঘুম ভাঙার পর গ্রামবাসীর সামনে আসে ভয়াবহ দৃশ্য। বাড়ির কাছের একটি গাছে ঝুলছে
তুহিনের ম...