Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপরাধ কিসসা

রক্তস্নাত ইক্ষু ক্ষেত

আখলাকুজ্জামান অনিক
আখলাকুজ্জামান অনিক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:১০
শেয়ার করুন:
রক্তস্নাত ইক্ষু ক্ষেত

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার মেদান শহরের অদূরে নিঝুম গ্রাম সুঙ্গাল। পড়ন্ত বিকালের আলোয় আখক্ষেতের ধার ঘেঁষে সরু মেঠোপথ ধরে হেঁটে যাচ্ছেন এক নারী। চোখে-মুখে উপচে পড়ছে চরম হতাশা, ভয় আর ক্লান্তি। সংসারে প্রতিদিনের তীব্র অশান্তি আর স্বামীর চরম উদাসীনতায় পুরোপুরি দিশাহারা। পাড়ার লোকের মুখে শুনেছিলেন, ওই গ্রামের শেষ মাথার নির্জন আখক্ষেত-ঘেঁষা বাড়িটিতে থাকেন এক অলৌকিক ক্ষমতার ওঝা বা ‘দুকুন’। বুকভরা আশা নিয়ে আজ ওঝার কথামতো নির্জন আখক্ষেতে এক বিশেষ আচার বা রিচুয়াল পালন করতে যাচ্ছেন তিনি। এতে হয়তো সংসারে ফিরে আসবে শান্তি। কিন্তু তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি— এই শান্ত মেঠোপথ ধরে এর আগে যে নারীরা ওই ওঝার দরবারে পা বাড়িয়েছেন,

রক্তস্নাতইক্ষুক্ষেতসুঙ্গালদুকুনঅলৌকিকঅসহায়ত্বআখক্ষেতঅপরাধ কিসসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    তাদের
    কেউ
    আর
    কোনো
    দিন
    জীবিত
    ঘরে
    ফেরেননি।

    যে মানুষটিকে পুরো এলাকা এক অলৌকিক ক্ষমতার অধিকারী সাধক মনে করত, আসল নাম আহমদ সুরাদজি। গোপনে চালাতেন দুকুনের কারবার। ইন্দোনেশীয় সংস্কৃতিতে দুকুন বলতে বোঝায় এমন আধ্যাত্মিক কবিরাজ বা ওঝা, যার জাদুকরী ও অলৌকিক ক্ষমতা আছে বলে সাধারণ মানুষ অন্ধের মতো বিশ্বাস করে।

    সুরাদজির আস্তানায় আসা মক্কেলের বড় অংশই ছিলেন নারী। কেউ আসতেন স্বামীর ভালোবাসা ফিরে পাওয়ার আশায়, কেউ প্রেমিকের বিশ্বস্ততা নিশ্চিত করতে, কেউ বিয়ের ভালো পাত্র খুঁজতে। আর নারীদের এই অসহায়ত্বকেই কাজে লাগান সুরাদজি।

    গ্রেপ্তারের পর পুলিশকে এক শিউরে ওঠার মতো গল্প শোনান সুরাদজি। তার ভাষ্যমতে, এক রাতে নাকি তার প্রয়াত বাবা স্বপ্নে এসে এক অদ্ভুত নির্দেশ দেন। নির্দেশটি ছিল— এক উচ্চপর্যায়ের কালো জাদুর আচার পূর্ণ করতে তাকে হত্যা করতে হবে অন্তত ৭২ নারীকে! এরপরই শুরু হয় তার খুন মিশন।

    কালো জাদুর আচার পূর্ণ করতে হত্যা করতে হবে ৭২ নারীকে

    সম্বলহীন ও অসহায় নারীরা যখন সমস্যা নিয়ে আসতেন, সুরাদজি তাদের বলতেন— কাঙ্ক্ষিত ফল পেতে হলে রাত গভীরে বা নির্জন সময়ে আখক্ষেতে গিয়ে এক বিশেষ আচার সম্পন্ন করতে হবে। ওঝার ওপর অন্ধ আস্থা রেখে নারীরা সরল বিশ্বাসে নির্জন রাতে সেখানে যেতেন। আখক্ষেতের গহিনে নিয়ে যাওয়ার পর সুরাদজি ছলনা করে তাদের দিয়ে নিজের কবর নিজেই খুঁড়িয়ে নিতেন। তারপর আচারের দোহাই দিয়ে সুরাদজি ভুক্তভোগীকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখতেন। এরপর ঠান্ডা মাথায় গলায় ফাঁস দিয়ে বা গলা টিপে মারতেন।

    ১৯৮৬ থেকে ১৯৯৭— সুদীর্ঘ ১২ বছর ধরে এভাবেই একের পর এক নারী বিলীন হয়ে গেলেন অন্ধকার মাটির নিচে। অধিকাংশ নারীই পরিবারকে না জানিয়ে ওঝার কাছে যেতেন। তাই কোনো নারী হঠাৎ নিখোঁজ হলে পরিবার ধরে নিত, তিনি হয়তো লজ্জায় বা স্ব-ইচ্ছায় অন্য কোথাও চলে গেছেন।

    ১৯৯৭ সালের এপ্রিলে উত্তর সুমাত্রার সুঙ্গালের সেমায়াং গ্রামে আখক্ষেতের মাটির নিচে মেলে একটি নগ্ন, পচনধরা মরদেহ। খবর যায় পুলিশের কাছে। লাশটি ছিল ২১ বছর বয়সী কেমালা দেওয়ির। তদন্তে নেমে পুলিশ একটা সূত্র পায়। এক ব্যক্তি জানান, নিখোঁজ হওয়ার দিন তিনিই দেওয়িকে পৌঁছে দিয়েছিলেন গ্রামের পরিচিত দুকুনের বাড়িতে। পুলিশ সুরাদজির বাড়িতে যায়। তার ঘর থেকে মেলে দেওয়ির হাতব্যাগ, পোশাক আর ব্রেসলেট। গ্রেপ্তারের পর বাড়ির চারপাশের আখক্ষেতে চালানো হয় চিরুনি অভিযান ও খননকাজ। একের পর এক মাটি খুঁড়ে উদ্ধার করা হয় আরও ৪১টি নিথর দেহ! মোট ৪২ নারী ও তরুণীর কঙ্কাল ও লাশ উদ্ধার হতেই পুরো ইন্দোনেশিয়া স্তব্ধ হয়ে যায়।

    পুলিশ ৩৬৩ পৃষ্ঠার এক বিশাল ও প্রমাণসমৃদ্ধ অভিযোগপত্র আদালতে জমা দেয়। ১৯৯৮ সালের ২৭ এপ্রিল আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। ২০০৮ সালের ১০ জুলাই কার্যকর হয় রায়।