ইন্দোনেশিয়ার
উত্তর সুমাত্রার মেদান শহরের অদূরে নিঝুম গ্রাম সুঙ্গাল। পড়ন্ত বিকালের আলোয় আখক্ষেতের ধার ঘেঁষে সরু
মেঠোপথ ধরে হেঁটে যাচ্ছেন
এক নারী। চোখে-মুখে উপচে
পড়ছে চরম হতাশা, ভয়
আর ক্লান্তি। সংসারে প্রতিদিনের তীব্র অশান্তি আর স্বামীর চরম
উদাসীনতায় পুরোপুরি দিশাহারা। পাড়ার লোকের মুখে শুনেছিলেন, ওই
গ্রামের শেষ মাথার নির্জন
আখক্ষেত-ঘেঁষা বাড়িটিতে থাকেন এক অলৌকিক ক্ষমতার
ওঝা বা ‘দুকুন’।
বুকভরা আশা নিয়ে আজ
ওঝার কথামতো নির্জন আখক্ষেতে এক বিশেষ আচার
বা রিচুয়াল পালন করতে যাচ্ছেন...