আটটি খুন ও একটি কুড়াল

গ্রাফিকস: আগামীর সময়
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ছোট্ট শহর ভিলিস্কায় রাতের অন্ধকারে নৃশংসভাবে খুন করা হয় ছয় শিশুসহ আটজনকে। ১১৪ বছরের পুরনো সেই হত্যারহস্য সমাধান হয়নি আজও।
রাতের নিস্তব্ধতা। ঘরের ভেতর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে একটি পরিবার। বাবা-মা, চার সন্তান এবং বেড়াতে আসা প্রতিবেশী পরিবারের দুই ছোট্ট মেয়ে। সব মিলিয়ে আটজন। অথচ ভোরের আলো ফোটার আগেই ভয়ংকর এক হত্যাযজ্ঞের শিকার হলো তারা। ঘুমন্ত অবস্থায় একে একে সবাইকে কুড়াল দিয়ে হত্যা করল অজ্ঞাত এক আততায়ী। পরদিন সকালে বাড়ির প্রতিটি শয়নকক্ষে পাওয়া গেল নিথর দেহ। কিন্তু কে ঘটিয়েছিল এই নৃশংস হত্যাকাণ্ড, তা আজও অজানা।
ঘটনাটি ১৯১২ সালের ১০ জুন। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ছোট্ট শহর ভিলিস্কা। আগের দিন সন্ধ্যায় স্থানীয় , , , —



