Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপরাধ কিসসা

বিটকয়েনে তেলেসমাতি

শুভ রহমান
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:১৭
শেয়ার করুন:
বিটকয়েনে তেলেসমাতি

গ্রাফিকস: আগামীর সময়

২০১৮ সালের ডিসেম্বর। কানাডা থেকে ভারতের জয়পুরে মধুচন্দ্রিমা কাটাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এক তরুণ। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাম জেরাল্ড কটেন। বয়স মাত্র ৩০ বছর। কানাডার অন্যতম জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কোয়াড্রিগা সিএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তিনি। তার মৃত্যুর খবর কানাডায় পৌঁছানোর পরই শুরু হলো এক অদ্ভুত সংকট। কারণ, প্রতিষ্ঠানটির গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থের নিয়ন্ত্রণ ছিল শুধু তার হাতেই। আর সেই অর্থের নাগাল পাওয়ার কোনো উপায় জানা ছিল না অন্য কারও।

কোয়াড্রিগা সিএক্স ছিল কানাডার অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম। বিটকয়েনসহ বিভিন্ন ডিজিটাল মুদ্রা কেনাবেচার জন্য প্রতিষ্ঠানটির ওপর আস্থা রেখেছিলেন হাজার হাজার মানুষ। কিন্তু কটেনের মৃত্যুর পর জানা গেল, গ্রাহকদের অর্থের বড় একটি অংশের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হিসাব অনুযায়ী, প্রায় ১৯ কোটি ৫০ লাখ কানাডীয় ডলার (তৎকালীন হিসাবে প্রায় ১৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার) পাওনা ছিলেন প্রতিষ্ঠানটির প্রায় ৭৬ হাজার গ্রাহক ও পাওনাদার।

কোয়াড্রিগার সংকটের কেন্দ্রে ছিল ক্রিপ্টোকারেন্সি সংরক্ষণের একটি প্রযুক্তিগত ব্যবস্থা। ডিজিটাল মুদ্রা সাধারণত বিশেষ ধরনের ডিজিটাল ওয়ালেটে রাখা হয়। এসব ওয়ালেটের অর্থ নিয়ন্ত্রণ করতে প্রয়োজন হয় ব্যক্তিগত ক্রিপ্টোগ্রাফিক চাবি বা প্রাইভেট কি। কটেনের কাছে থাকা ল্যাপটপ ও অন্যান্য ডিভাইসে এসব চাবির নিয়ন্ত্রণ ছিল বলে জানানো হয়। কিন্তু তার মৃত্যুর পর সেগুলোর সন্ধান পাওয়া যাচ্ছিল না। ফলে গ্রাহকদের অর্থ উদ্ধারের পথও কার্যত বন্ধ হয়ে যায়।

কটেনের স্ত্রী জেনিফার রবার্টসন জানান, তিনি স্বামীর ল্যাপটপের পাসওয়ার্ড কিংবা প্রয়োজনীয় তথ্য জানতেন না। প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারাও অর্থের নাগাল পাচ্ছিলেন না। পরিস্থিতি এমন দাঁড়ায়, গ্রাহকদের অর্থ আছে কি না, থাকলেও কোথায় আছে— তা নিয়েই তৈরি হয় গভীর অনিশ্চয়তা।

কিন্তু তদন্ত যত এগোতে থাকে, ততই স্পষ্ট হতে থাকে যে সমস্যাটি শুধু পাসওয়ার্ড হারানোর নয়; কানাডার অন্টারিও সিকিউরিটিজ কমিশনের (ওএসসি) ২০২০ সালের তদন্ত প্রতিবেদনে উঠে আসে ভয়াবহ এক চিত্র। কটেন একাধিক ভুয়া অ্যাকাউন্ট তৈরি করেছিলেন। সেগুলোর মাধ্যমে তিনি গ্রাহকদের অর্থ ব্যবহার করে নিজেই ক্রিপ্টোকারেন্সি লেনদেন করতেন। এমনকি গ্রাহকদের অর্থ দিয়ে নিজের বিলাসী জীবনযাপন ও অন্যান্য ব্যয় মেটানোর অভিযোগও উঠে আসে।

তদন্তে আরও জানা যায়, কটেনের ব্যবসায়িক কর্মকাণ্ডে বড় ধরনের অনিয়ম ছিল। গ্রাহকদের জমা রাখা অর্থ যথাযথভাবে সংরক্ষণ না করে তিনি সেগুলো নিজের নিয়ন্ত্রণে ব্যবহার করতেন। অর্থাৎ, প্রতিষ্ঠানটি শুধু প্রযুক্তিগত সমস্যায় পড়েনি; এর ব্যবসায়িক কার্যক্রমের মধ্যেই ছিল গুরুতর প্রতারণা।

কোয়াড্রিগার পতনের পর কানাডার আদালতে দেউলিয়া কার্যক্রম শুরু হয়। তদন্তকারীরা অর্থ উদ্ধারের চেষ্টা চালান। এ ঘটনায় জেনিফার রবার্টসনের বিরুদ্ধেও স্বামীর সম্পদের কিছু অংশ নিয়ে প্রশ্ন ওঠে। পরে তিনি ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সহায়তায় নিজের পাওয়া সম্পদের একটি অংশ ফেরত দিতে সম্মত হন।

ঘটনাটির সবচেয়ে রহস্যময় দিক ছিল কটেনের মৃত্যু। তিনি সত্যিই মারা গেছেন কি না, তা নিয়েও একপর্যায়ে নানা ষড়যন্ত্রতত্ত্ব ছড়িয়ে পড়ে। কেউ কেউ দাবি করেন, বিপুল অর্থ নিয়ে তিনি আত্মগোপন করেছেন। তবে তার মৃত্যুর বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের নথি ও কানাডার তদন্তে মৃত্যুর তথ্যই প্রতিষ্ঠিত হয়েছে।

 

বিটকয়েনতেলেসমাতিক্রিপ্টোকারেন্সিসংকটকোয়াড্রিগা সিএক্সডিজিটাল মুদ্রাঅপরাধ কিসসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    দূরত্ব ভুলে জামায়াতকে পাশে চায় বিএনপি

    দূরত্ব ভুলে জামায়াতকে পাশে চায় বিএনপি

    সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী

    সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী