Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যারিয়ার ক্লাব

পরামর্শ

পেশাদার কর্মপরিবেশের জন্য

হারুন অর রশিদ
agamir somoy
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২১
পেশাদার কর্মপরিবেশের জন্য

মডেল: রেজওয়ানা করিম, ছবি: ক্যারিয়ার ক্লাব

কর্মক্ষেত্রে সুস্থ সংস্কৃতি বজায় রাখতে করণীয় বিষয়ে পরামর্শ দিয়েছেন ডাইভার্স অ্যাটায়ার আরএমজির চেয়ারম্যান হারুন অর রশিদ

পারস্পরিক শ্রদ্ধা ও ব্যক্তিগত সীমানা: নিরাপদ কর্মপরিবেশের প্রথম শর্ত হলো পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ব্যক্তিগত সীমানার প্রতি সচেতনতা। পেশাজীবনে বিভিন্ন মতাদর্শ, সংস্কৃতি ও অভিজ্ঞতার মানুষ একসঙ্গে কাজ করেন। তাই সহকর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া, ব্যক্তিগত পরিসরকে সম্মান করা এবং সবার সঙ্গে পেশাদার আচরণ বজায় রাখা জরুরি। কোনো ধরনের হয়রানি, বুলিং কিংবা বৈষম্যমূলক আচরণ কর্মক্ষেত্রের সুস্থ পরিবেশ নষ্ট করে। নিজের কথা বা আচরণে অন্য কেউ অস্বস্তি বোধ করছেন কি না, সে বিষয়ে সচেতন থাকতে হবে।

কাজের ক্ষেত্রে মতপার্থক্য তৈরি হওয়া স্বাভাবিক। তবে ব্যক্তিগত আক্রমণ বা অপমানজনক মন্তব্যের পরিবর্তে যুক্তি ও তথ্যের ভিত্তিতে মত প্রকাশ করা উচিত। গঠনমূলক সমালোচনা করার সময়ও ভাষা ও উপস্থাপনার প্রতি যত্নশীল থাকা প্রয়োজন। এতে ভুল সংশোধনের সুযোগ তৈরি হয় এবং সহকর্মীদের মধ্যে পারস্পরিক আস্থা বজায় থাকে।

কার্যকর যোগাযোগ ও জবাবদিহি: কাজের দায়িত্ব, সময়সীমা কিংবা প্রত্যাশা সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই কোনো কাজ বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করা, প্রয়োজনীয় তথ্য সময়মতো জানানো এবং কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত রাখা উচিত।

কোনো সমস্যা বা মতবিরোধ তৈরি হলে তা দীর্ঘায়িত না করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে। নিজের ভুল হলে তা স্বীকার করা এবং সংশোধনের উদ্যোগ নেওয়াও পেশাদারিত্বের অংশ। একইভাবে অন্যের ভুল নিয়ে অযথা সমালোচনা না করে সমাধানের পথ খোঁজা প্রয়োজন। কেননা স্বচ্ছ যোগাযোগ ও জবাবদিহির চর্চা কর্মীদের মধ্যে আস্থা বাড়ায় এবং দলগত কাজকে আরও কার্যকর করে।

কারও ব্যক্তিগত সমস্যা নিয়ে অযাচিত প্রশ্ন করা কিংবা অনুমতি ছাড়া তা অন্যের কাছে প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে

গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা: প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নথিপত্র, ব্যবসায়িক পরিকল্পনা, গ্রাহকের তথ্য-উপাত্ত কিংবা সহকর্মীদের ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া অন্যের সঙ্গে শেয়ার করা উচিত নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসের অভ্যন্তরীণ বিষয় প্রকাশের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে।

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক লিংক এড়িয়ে চলা এবং অপরিচিত উৎস থেকে আসা ফাইল খোলার আগে যাচাই করা প্রয়োজন। অফিসের কম্পিউটার ও অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নির্ধারিত নীতিমালা অনুসরণ করতে হবে।

শারীরিক কর্মপরিবেশের নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ। নিজের কর্মস্থল পরিচ্ছন্ন ও গোছানো রাখা, জরুরি বহির্গমনপথ বাধামুক্ত রাখা এবং নিরাপত্তা-সংক্রান্ত কোনো ঝুঁকি চোখে পড়লে যথাযথ কর্তৃপক্ষকে জানানো উচিত।

মানসিক স্বাস্থ্য ও কাজের ভারসাম্য: দায়িত্ব অনুযায়ী কাজের অগ্রাধিকার নির্ধারণ, সময়ের সঠিক ব্যবহার এবং প্রয়োজন অনুযায়ী বিরতি নেওয়া কাজের চাপ সামলাতে সাহায্য করে। একই সঙ্গে সহকর্মীর অতিরিক্ত কাজের চাপ বা মানসিক ক্লান্তি বুঝতে পারলে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। কারও ব্যক্তিগত সমস্যা নিয়ে অযাচিত প্রশ্ন করা কিংবা অনুমতি ছাড়া তা অন্যের কাছে প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে।

কর্মক্ষেত্রে এমন পরিবেশ থাকা প্রয়োজন, যেখানে কর্মীরা প্রয়োজন হলে নিজের সমস্যার কথা বলতে পারেন এবং সহায়তা চাইতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কেননা কর্মী ও কর্তৃপক্ষের পারস্পরিক সহযোগিতা মানসিক চাপ কমাতে এবং কর্মপরিবেশকে আরও ইতিবাচক করে তুলতে পারে।

পেশাদারকর্মপরিবেশশ্রদ্ধাবোধহয়রানিজবাবদিহিক্যারিয়ার ক্লাব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী