শোবিজের অনেক তারকা অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত আগ্রহ থেকে বেছে নিয়েছেন চাকরি কিংবা ব্যবসা। কেউ অভিনয়ের পরিচয় পেছনে রেখে ব্যবসায় মন দিয়েছেন পুরোপুরি। তাদের নিয়ে লিখেছেন মীর রাকিব হাসান
অভিনয় দিয়ে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন, কিন্তু জীবনের হিসাব শুধুই ক্যামেরার সামনে সীমাবদ্ধ রাখেননি— এমন তারকার সংখ্যা নেহাত কম নয়। কেউ করপোরেট প্রতিষ্ঠানে নিয়মিত চাকরি করছেন, কেউ গড়ে তুলেছেন ফ্যাশন ব্র্যান্ড, রেস্টুরেন্ট, বিউটি স্যালন কিংবা খাদ্যপণ্যের ব্যবসা। শোবিজের অনিশ্চিত কর্মপরিবেশ, নিয়মিত আয়ের...