Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

শিক্ষকদের কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি

হাসান মেহেদী
agamir somoy
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১
শিক্ষকদের কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি

শিক্ষা যদি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হয়, তবে এই ব্যবস্থার প্রাণশক্তি হলেন শিক্ষক। একটি শিশুর চিন্তাশক্তি, নৈতিকতা ও সৃজনশীলতা গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। অথচ অবকাঠামোগত উন্নয়নের কথা যতটা গুরুত্ব পায়, শিক্ষকদের কর্মপরিবেশের বিষয়টি ততটাই উপেক্ষিত থেকে যায়। একজন শিক্ষক প্রতিদিন যে পরিবেশে পাঠদান ও মূল্যায়ন করেন, তা যদি নিরাপদ ও পেশাবান্ধব না হয়, তবে পুরো শিক্ষাব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হয়।

​শিক্ষকদের কর্মপরিবেশের সবচেয়ে বড় অন্তরায় হলো প্রাতিষ্ঠানিক বিভিন্ন পক্ষের অযাচিত হস্তক্ষেপ ও চাপ। পরিচালনা কমিটির সদস্যদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা অতিরিক্ত হস্তক্ষেপ শিক্ষকদের পেশাগত স্বাধীনতা ক্ষুণ্ন করে। অনেক সময় জবাবদিহির নামে শিক্ষকদের ওপর অযৌক্তিক নিয়ন্ত্রণ আরোপ করা হয়। এ ছাড়া রাজনৈতিক প্রভাব শিক্ষাঙ্গনের মুক্তচিন্তাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে। নিয়োগ, পদায়ন কিংবা প্রশাসনিক সিদ্ধান্তে রাজনৈতিক বা প্রভাবশালী মহলের চাপ শিক্ষকদের মধ্যে তীব্র অনিশ্চয়তাবোধ তৈরি করে। এর ফলে যোগ্যতার চেয়ে প্রভাবকে গুরুত্ব দেওয়ার নেতিবাচক সংস্কৃতি গড়ে ওঠে। ​অন্যদিকে, ছাত্র সংগঠন বা কোনো ছাত্রগোষ্ঠীর অনাকাঙ্ক্ষিত চাপও শিক্ষক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। পেশাগত সিদ্ধান্ত পরিবর্তনের জন্য শিক্ষককে হেয় করা বা চাপ প্রয়োগের ঘটনা তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।

প্রশাসনিক ও রাজনৈতিক চাপের পাশাপাশি অতিরিক্ত কর্মচাপ শিক্ষকদের মূল কাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। পাঠদান ছাড়াও দাপ্তরিক কাগজপত্র, সভা এবং নানা অতিরিক্ত দায়িত্বের কারণে শিক্ষক পাঠপ্রস্তুতি ও গবেষণার পর্যাপ্ত সময় পান না, যা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

​শিক্ষার মানোন্নয়ন শুধু নতুন ভবন বা আধুনিক পাঠ্যক্রম দিয়ে সম্ভব নয়। শিক্ষার কেন্দ্রে থাকা শিক্ষককে একটি সম্মানজনক, নিরাপদ ও চাপমুক্ত পরিবেশ দিতে হবে। পরিচালনা কমিটির অযাচিত হস্তক্ষেপ, রাজনৈতিক প্রভাব এবং ছাত্র সংগঠনের অনাকাঙ্ক্ষিত চাপ বন্ধ করে শিক্ষকদের পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। শিক্ষককে ফুল দিয়ে সম্মান জানানোর চেয়ে তার পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

​লেখক: সহকারী অধ্যাপক, লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ, চট্টগ্রাম 

শিক্ষাশিক্ষককর্মপরিবেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে