কর্মক্ষেত্রে সুস্থ সংস্কৃতি বজায় রাখতে করণীয় বিষয়ে পরামর্শ দিয়েছেন ডাইভার্স অ্যাটায়ার আরএমজির চেয়ারম্যান হারুন অর রশিদ
পারস্পরিক শ্রদ্ধা ও ব্যক্তিগত সীমানা: নিরাপদ কর্মপরিবেশের প্রথম শর্ত হলো পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ব্যক্তিগত সীমানার প্রতি সচেতনতা। পেশাজীবনে বিভিন্ন মতাদর্শ, সংস্কৃতি ও অভিজ্ঞতার মানুষ একসঙ্গে কাজ করেন। তাই সহকর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া, ব্যক্তিগত পরিসরকে সম্মান করা এবং সবার সঙ্গে পেশাদার আচরণ বজায় রাখা জরুরি। কোনো ধরনের হয়রানি, বুলিং কিংবা বৈষম্যমূলক আচরণ কর্মক্ষেত্রের সুস্থ...