কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

গ্রেপ্তার আওয়ামী লীগের নেতা মো. নাছির উদ্দিন। সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা মো. নাছির উদ্দিনকে (৫২) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার নাছির কুমিল্লা উত্তর জেলা কমিটির সদস্য ও তিতাস উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের কালাচানকান্দি গ্রামের সাবেক মেম্বার মো. ফরিদ উদ্দিনের ছেলে।
গতকাল শনিবার রাতে ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে তাকে গ্রেপ্তার করে তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ওসি মমিরুল হক।
তিনি জানান, নাছির বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
আজ রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।




