তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স
পাওনা-অগ্রিমে বিপুল অর্থ আটকা
- কোম্পানিটির ২০২৫ সালের আর্থিক বিবরণীর তথ্য

শেয়ারবাজারে তালিকাভুক্ত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির আর্থিক বিবরণীতে বেশ কিছু ঝুঁকিপূর্ণ হিসাব উঠে এসেছে। কোম্পানিটির অগ্রিম বেতনেই আটকে আছে ১৩ কোটি ১১ লাখ টাকা, যা এক বছরে বেড়েছে প্রায় ৬০ শতাংশ। এর বাইরে বিভিন্ন খাতে পাওনা ও অগ্রিম মিলিয়ে জমেছে আরও ২৬ কোটি টাকার বেশি। সহযোগী প্রতিষ্ঠানের কাছে ঋণ হিসেবে দেওয়া অর্থও পুরোপুরি সমন্বয় হয়নি। শেয়ারবাজারে বিনিয়োগের বাজারমূল্য কমেছে ৬ কোটি ৯১ লাখ টাকার বেশি।



