Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

নদী ও মানুষের মুক্তির রাজনীতি

আনু মুহাম্মদ
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫৬
শেয়ার করুন:
নদী ও মানুষের মুক্তির রাজনীতি

গ্রাফিকস: আগামীর সময়

মওলানা ভাসানীকে স্মরণ করার সবচেয়ে বড় বিড়ম্বনা হলো, তার নাম ও ছবি ব্যবহার করে এমন অনেক রাজনীতি করা হয়, যার সঙ্গে তার জীবনভর লড়াইয়ের কোনো সম্পর্ক নেই। যে মানুষটি সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, শোষণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, মানুষের মুক্তির সঙ্গে প্রাণ-প্রকৃতির মুক্তির সম্পর্ক দেখেছিলেন, তার মৃত্যুর এত বছর পরও সে লড়াইগুলো আমাদের সামনে আরও বড় হয়ে হাজির হয়েছে। ফারাক্কা লং মার্চের পাঁচ দশক পর আবার গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার মুখে বাংলাদেশ। নদীর পানি, জাতীয় স্বার্থ ও ভাটির মানুষের অধিকার নিয়ে সেই পুরনো সংকট নতুন করে সামনে এসেছে। এ সময়ে ভাসানীকে স্মরণ করার অর্থ শুধু তার প্রতি শ্রদ্ধা জানানো নয়; বরং তার রাজনৈতিক দর্শনের আলোয় নিজেদের রাষ্ট্র, রাজনীতি ও উন্নয়নচিন্তাকে প্রশ্ন করা।

মওলানা ভাসানী নামটি আমরা উচ্চারণ করি। কিন্তু তার নামের মধ্যেও তার জীবনের একটা ইতিহাস রয়েছে। তার প্রকৃত নাম আবদুল হামিদ খান। ‘মওলানা’ তার ধর্মীয় শিক্ষার স্বীকৃতি, আর ‘ভাসানী’ মানুষের জন্য লড়াই করতে গিয়ে অর্জিত পরিচয়। এ পরিচয়ের মধ্যেই তার রাজনৈতিক জীবনের একটা তাৎপর্য নিহিত আছে। তিনি সারাজীবন শ্রমজীবী মানুষ, কৃষক, মেহনতি নারী-পুরুষ এবং নিপীড়িত জনগোষ্ঠীর খুব কাছ থেকে তাদের জীবন ও সংগ্রামকে দেখেছেন। তাদের মুক্তির পথ অনুসন্ধান করতে গিয়ে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, শোষণ, নিপীড়ন ও সাম্প্রদায়িকতাকে মানুষের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। একই সঙ্গে মানুষের মুক্তির সঙ্গে প্রাণ-প্রকৃতির সম্পর্ককেও তার রাজনৈতিক চিন্তার গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে এসেছেন।

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তার ফারাক্কা লং মার্চের কথা স্মরণ করার বিশেষ তাৎপর্য আছে। ১৯৭৬ সালে জীবনের শেষ পর্যায়ে এসে তিনি ফারাক্কা বাঁধের বিরুদ্ধে যে লং মার্চের ডাক দিয়েছিলেন, সেটি শুধু একটি বাঁধের প্রতিবাদ ছিল না। এর মধ্যে ছিল বাংলাদেশের নদী, পানি, প্রকৃতি ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্ন। পাঁচ দশক পর আজকের বাংলাদেশে দাঁড়িয়ে সেই আন্দোলনের শিক্ষা আমাদের নতুন করে বুঝতে হবে।

ভাসানীর রাজনৈতিক জীবনের দিকে তাকালে দেখা যায়, ষাটের দশকে আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পর স্বৈরাচারবিরোধী সংগ্রামে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সাম্প্রদায়িকতা ও পাকিস্তানপন্থী রাজনীতির বিরুদ্ধেও তিনি অবস্থান নিয়েছেন। তার রাজনৈতিক শক্তির উৎস ছিল নিপীড়িত মানুষের সঙ্গে গভীর সম্পর্ক। কৃষক সম্মেলন, শ্রমিক সমাবেশ এবং ব্যাপক জনগণের অংশগ্রহণে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তিনি যে ভূমিকা রেখেছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়।

তাকে বোঝার জন্য তার ধর্মীয় চিন্তার দিকটিও গুরুত্বপূর্ণ। ভাসানী ইসলামকে এমনভাবে ধারণ করেছিলেন, যেখানে মানুষের মুক্তি, সাম্য এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধের প্রশ্ন একসঙ্গে উপস্থিত। তিনি ‘হুকুমতে রব্বিয়াত’ বা পালনবাদের ধারণা সামনে এনেছিলেন। এর অর্থ, সৃষ্টিকর্তার সব সৃষ্টির প্রতিই মানুষের দায়িত্ব রয়েছে। সব প্রাণ, প্রকৃতি ও জীবনের অধিকার রক্ষা করা মানুষের কর্তব্য। এখানে ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন কিংবা বৈষম্যের জায়গা নেই। মুসলমানের মুক্তি অন্য ধর্মের মানুষকে নিপীড়নের মধ্য দিয়ে আসতে পারে না; বরং নিপীড়িত মানুষের মুক্তির মধ্য দিয়েই সবার মুক্তি সম্ভব।

ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানানো সহজ। বিএনপি সরকারও তাকে সালাম জানায়। কিন্তু তার দর্শনের বিপরীত উন্নয়ননীতি অনুসরণ করে সে শ্রদ্ধা অর্থহীন হয়ে যায়। তাকে স্মরণ করার প্রকৃত অর্থ হলো তার অন্যায়বিরোধী অবস্থান, সাম্রাজ্যবাদবিরোধিতা এবং মানুষ ও প্রকৃতির অভিন্ন স্বার্থের রাজনীতিকে ধারণ করা

এই উদার ধর্মীয় চিন্তাকে তিনি সমাজতন্ত্রের সঙ্গে যুক্ত করেছিলেন। এ কারণেই জামায়াতে ইসলামীসহ সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তিগুলো তাকে বিভিন্ন সময়ে আক্রমণ করেছে। তাকে ভারতের দালাল, মুরতাদ, কাফের কিংবা নানা অবমাননাকর অভিধায় অভিহিত করা হয়েছে। অথচ ভাসানীর রাজনীতি ছিল সাম্রাজ্যবাদবিরোধী, শোষণবিরোধী এবং মানুষের সামগ্রিক মুক্তির রাজনীতি। তার কাছে সাম্রাজ্যবাদবিরোধিতা, পুঁজিবাদবিরোধিতা এবং প্রকৃতি রক্ষার সংগ্রাম বিচ্ছিন্ন কোনো বিষয় ছিল না।

ফারাক্কা লং মার্চকে এই সামগ্রিক রাজনৈতিক দর্শনের মধ্যেই বুঝতে হবে। ফারাক্কা বাঁধ ভারতের আধিপত্যের একটি প্রকাশ; কিন্তু একই সঙ্গে এটি নদীকে নিয়ন্ত্রণ করে মুনাফা ও ক্ষমতা অর্জনেরও প্রকাশ। নদীকে জীবন্ত প্রাকৃতিক ব্যবস্থা হিসেবে না দেখে তাকে নিয়ন্ত্রণ, ব্যবহার ও মুনাফা অর্জনের উপকরণ হিসেবে বিবেচনা করার যে প্রবণতা, ভাসানীর প্রতিবাদ ছিল তার বিরুদ্ধেও। তিনি বুঝেছিলেন, নদী ও প্রকৃতির ওপর আক্রমণ শেষ পর্যন্ত মানুষের জীবন ও জীবিকার ওপরই আক্রমণ।

এ সংকট শুধু ফারাক্কায় সীমাবদ্ধ থাকেনি। টিপাইমুখ, গজলডোবাসহ বিভিন্ন নদীর ওপর একের পর এক বাঁধ ও নিয়ন্ত্রণমূলক প্রকল্প বাংলাদেশের নদীপ্রবাহ ও জনজীবনের জন্য বিপদ তৈরি করেছে। আবার বাংলাদেশের ভেতরেও গত কয়েক দশকে নদী, খাল, বিল ও জলাভূমির ওপর নানা ধরনের আক্রমণ হয়েছে। ফলে সমস্যাটি শুধু ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। এর পেছনে রয়েছে মুনাফাভিত্তিক পুঁজিবাদী উন্নয়ন দর্শন, যেখানে মানুষ ও প্রকৃতির স্বার্থের চেয়ে মুষ্টিমেয় গোষ্ঠীর মুনাফা বড় হয়ে ওঠে।

এ বাস্তবতায় আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। বিভিন্ন সময়ে চুক্তি ও সমঝোতা হলেও বাংলাদেশের প্রাপ্য নিশ্চিত হয়নি। কিন্তু চুক্তি না থাকলে পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠবে। অথচ বর্তমান সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি ও তৎপরতা দৃশ্যমান নয়। আগের সরকারগুলোর ব্যর্থতার ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসার কোনো লক্ষণও এখন পর্যন্ত স্পষ্ট নয়।

এক্ষেত্রে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ করণীয় হলো, জাতিসংঘের ১৯৯৭ সালের আন্তর্জাতিক পানিপ্রবাহ কনভেনশনে স্বাক্ষর ও অনুসমর্থন করা। আগের সরকারগুলো ভারতের স্বাক্ষর না করার অজুহাতে এই কনভেনশনে স্বাক্ষর করেনি। অন্তর্বর্তী সরকারও তা করেনি। বর্তমান সরকারের উচিত দ্রুত এই কনভেনশনে যুক্ত হওয়া। আন্তর্জাতিক আইন ও বিধিমালার আওতায় অভিন্ন নদীর পানিপ্রবাহ, ন্যায্য ব্যবহার এবং উজান-ভাটির রাষ্ট্রগুলোর দায়িত্বের প্রশ্নকে প্রতিষ্ঠিত করা বাংলাদেশের স্বার্থেই জরুরি। পাশাপাশি গঙ্গা চুক্তির নবায়নের জন্য এমন প্রস্তুতি নিতে হবে, যাতে বাংলাদেশের ন্যায্য হিস্যা এবং দীর্ঘদিনের ক্ষতির প্রশ্নগুলো গুরুত্ব পায়।

এখানে রাজনৈতিক নীরবতার বিষয়টিও লক্ষণীয়। বিএনপি, জামায়াতসহ বৃহত্তর ডানপন্থী রাজনৈতিক মহলে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়ে উল্লেখযোগ্য উদ্বেগ বা রাজনৈতিক তৎপরতা দেখা যাচ্ছে না। অথচ ভারতীয় আধিপত্য ও জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে তাদের সোচ্চার হওয়ার নজির আছে। এর কারণ বুঝতে হলে রাজনীতির শ্রেণিগত চরিত্র দেখতে হবে। এই রাজনীতি আসলে পুঁজিপন্থী রাজনীতি। দেশের মুষ্টিমেয় গোষ্ঠী এবং আন্তর্জাতিক পুঁজির স্বার্থকেই তারা নিজেদের স্বার্থ বলে বিবেচনা করে। তাই চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, সুন্দরবনে এলএনজি টার্মিনাল, জাহাজভাঙা শিল্প কিংবা ফুলবাড়ীর কয়লাভিত্তিক প্রকল্পের প্রশ্নে তাদের মধ্যে একধরনের ঐকমত্য দেখা যায়। আগের সরকারের অসমাপ্ত কাজ অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারও এগিয়ে নিচ্ছে।

এই উন্নয়ন দর্শনে মানুষ নেই, প্রকৃতি নেই, নদী নেই, পানি নেই। আছে মুনাফা। কোনো অঞ্চলের দিকে তাকালে সেখানে বসবাসকারী মানুষ, তাদের জীবন, পরিবেশ কিংবা জীববৈচিত্র্য তাদের চোখে পড়ে না; চোখে পড়ে শুধু সম্ভাব্য অর্থনৈতিক মুনাফা। ভাসানীর রাজনীতি ছিল ঠিক এর বিপরীত।

ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানানো সহজ। বিএনপি সরকারও তাকে সালাম জানায়। কিন্তু তার দর্শনের বিপরীত উন্নয়ননীতি অনুসরণ করে সে শ্রদ্ধা অর্থহীন হয়ে যায়। তাকে স্মরণ করার প্রকৃত অর্থ হলো তার অন্যায়বিরোধী অবস্থান, সাম্রাজ্যবাদবিরোধিতা এবং মানুষ ও প্রকৃতির অভিন্ন স্বার্থের রাজনীতিকে ধারণ করা।

ফারাক্কা লং মার্চ ছিল জনগণের অংশগ্রহণে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এর পেছনে বামপন্থী রাজনৈতিক শক্তির গুরুত্বপূর্ণ উদ্যোগ ও সংগঠিত ভূমিকা ছিল। কিন্তু আজ বামপন্থী রাজনীতি নানা বিভক্তি ও দুর্বলতার মধ্যে পড়েছে। একসময় যারা বামপন্থী আন্দোলনে যুক্ত ছিলেন, তাদের অনেকে পরবর্তী সময়ে ডানপন্থী রাজনীতিতে যুক্ত হয়েছেন। ফলে ভাসানীর লং মার্চের যে রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শন, তার ধারাবাহিকতা রক্ষার শক্তিও দুর্বল হয়েছে।

আজ লং মার্চ শব্দটিরও নানা ব্যবহার ও বিকৃতি দেখা যাচ্ছে। কেউ কেউ গাড়িবহর নিয়ে ঘুরে এসে তাকে লং মার্চ বলছেন। অথচ ভাসানীর লং মার্চের শক্তি ছিল জনগণের অংশগ্রহণ, তাদের অধিকার এবং সংগঠিত প্রতিবাদ। যারা জাতীয় স্বার্থবিরোধী বিভিন্ন চুক্তির প্রশ্নে নীরব থাকেন, অথচ লং মার্চের নামে কর্মসূচি করেন, তাদের এ ব্যবহার আসলে লং মার্চের ঐতিহাসিক তাৎপর্যকেই বিকৃত করে।

ভাসানীকে স্মরণ করার এই সময়ে তাই আমাদের সামনে মূল প্রশ্ন হওয়া উচিত, তার রাজনীতির কোন ধারাটি আমরা এগিয়ে নিতে চাই। গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন, নদী ও প্রকৃতি রক্ষা, জাতীয় স্বার্থ এবং মানুষের জীবন-জীবিকার প্রশ্নে জনসম্পৃক্ত আন্দোলন গড়ে তোলা জরুরি। এর দায়িত্ব সেই জনগোষ্ঠী ও রাজনৈতিক শক্তির, যারা ভাসানীর দর্শন ধারণ করে। ভাসানীর ছবি ব্যবহার করা আর তার রাজনীতি ধারণ করা এক বিষয় নয়। তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে তার সংগ্রামের দর্শন ও অবস্থানের সঙ্গে নিজেদের যুক্ত করতে হবে।

 

লেখক: অর্থনীতিবিদ, লেখক, বুদ্ধিজীবী

নদীমুক্তিরাজনীতিবিড়ম্বনাগঙ্গার পানিবণ্টনসংকটরাজনৈতিকভাসানীসাম্রাজ্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য