মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ব্যবহৃত সরঞ্জাম ও চীনের বিপ্লবী নেতা মাও সে তুংয়ের উপহার দেওয়া ঐতিহাসিক ট্রাক্টর যথাযথভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন তার ভক্ত-অনুসারী ও পরিবারের সদস্যরা। তাদের দাবি, এসব স্মৃতিচিহ্ন সংরক্ষণে একটি আধুনিক জাদুঘর নির্মাণ করা হোক।টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংরক্ষিত ট্রাক্টরটি শুধু একটি পুরনো কৃষিযন্ত্র নয়, এটি বাংলাদেশ-চীনের ঐতিহাসিক সম্পর্ক এবং ভাসানীর কৃষকবান্ধব সমবায় দর্শনের স্মারক। ট্রাক্টরটির পাশাপাশ...