মওলানা ভাসানীকে স্মরণ করার সবচেয়ে বড় বিড়ম্বনা হলো, তার নাম ও ছবি ব্যবহার করে এমন অনেক রাজনীতি করা হয়, যার সঙ্গে তার জীবনভর লড়াইয়ের কোনো সম্পর্ক নেই। যে মানুষটি সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, শোষণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, মানুষের মুক্তির সঙ্গে প্রাণ-প্রকৃতির মুক্তির সম্পর্ক দেখেছিলেন, তার মৃত্যুর এত বছর পরও সে লড়াইগুলো আমাদের সামনে আরও বড় হয়ে হাজির হয়েছে। ফারাক্কা লং মার্চের পাঁচ দশক পর আবার গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার মুখে বাংলাদেশ। নদীর পানি, জাতীয় স্বার্থ ও ভাটির মানুষের...