Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

সংকটে পুরান ঢাকার কাঁসাশিল্প

আব্দুল্লাহ আল মুজাহিদ
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ২১:৪০
সংকটে পুরান ঢাকার কাঁসাশিল্প

বিক্রি কম থাকায় অলস সময় কাটাচ্ছেন কাঁসা দোকানি। গতকাল পুরান ঢাকার শাঁখারীবাজার থেকে তোলা - আগামীর সময়

একসময় গ্রামের ঘরে ঘরে কাঁসা-পিতলের থালা, বাটি, গ্লাস, জগ, কলসি, কাজলদানি থেকে শুরু করে প্রদীপের ব্যবহার ছিল দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। জন্মদিন, সুন্নতে খতনা কিংবা বিয়েতে সবচেয়ে বড় উপহার হিসেবে দেওয়া হতো কাঁসার কলসি। সাধারণ খাবারও কাঁসার থালায় পরিবেশন করলে তার আভিজাত্য বেড়ে যেত বহুগুণ। এটি ছিল মূলত সামাজিক মর্যাদা ও ধনাঢ্য পরিবারের প্রতীক। কিন্তু নব্বইয়ের দশকের পর থেকে দৃশ্যপট বদলাতে থাকে। ভারী ও দামি এসব ধাতব পাত্রের জায়গা দখল করে নেয় ওজনে হালকা, সস্তা এবং সহজে ব্যবহারযোগ্য প্লাস্টিক এবং স্টিলসামগ্রী। প্লাস্টিকের এই আগ্রাসন ও দাপটে টিকতে না পেরে চরম সংকটে পড়েছে  শত বছরের ঐতিহ্যবাহী কাঁসা-পিতলশিল্প।

প্লাস্টিকের আগ্রাসনে কাঁসা-পিতলের সামগ্রী প্রায় বিলুপ্ত হতে চললেও ব্যতিক্রম পুরান ঢাকার শাঁখারীবাজার। এখনো এলাকাটি ঐতিহ্য ধরে রাখার শেষ আশ্রয়স্থল হয়ে আছে। সম্প্রতি শাঁখারীবাজার সরেজমিনে ঘুরে দেখা যায়, পুরো এলাকায় ঐতিহ্যবাহী এই শিল্পের অল্পসংখ্যক দোকান টিকে আছে। টুকটাক বেচাকেনা চললেও ক্রেতার উপস্থিতি বেশ কম। বিক্রেতারা জানিয়েছেন, বর্তমানে একেকটি দোকানে দিনে গড়ে ৫ থেকে ১০ হাজার টাকার পণ্য বিক্রি হয়। তবে পূজা-পার্বণ বা বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানের আগে বিক্রি কিছুটা বাড়ে। বেচাকেনা কমার কারণে কমেছে কারখানার সংখ্যাও।

বাজার হারানোর আরেকটি বড় কারণ কাঁচামালের দাম বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণের অসুবিধা। আধুনিক প্লাস্টিক বা স্টিলের পাত্র সহজে ধোয়া যায়। অন্যদিকে কাঁসা-পিতল নিয়মিত ঘষামাজা করা কষ্টসাধ্য। এর সঙ্গে যুক্ত হয়েছে কাঁচামালের চড়া দাম। বর্তমানে বাজারে প্রতি কেজি কাঁসা ৩৫০০ থেকে ৪ হাজার টাকা, পিতল ২২০০ থেকে ৩ হাজার টাকা এবং তামা ২৫০০ থেকে ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে। দামের এত বড় পার্থক্যের কারণে সাধারণ ভোক্তারা বাধ্য হয়েই কাঁসা-পিতল এড়িয়ে ঝুঁকছেন সাশ্রয়ী প্লাস্টিক পণ্যের দিকে।

শাঁখারীবাজারে গিয়ে কথা হয় প্রায় ২০০ বছরের পুরনো প্রতিষ্ঠান আদি ধামরাই বাসনালয়ের স্বত্বাধিকারী অতুল চন্দ্র বিশ্বাসের সঙ্গে। আগামীর সময়কে তিনি বললেন, ‘কাঁচামালের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় কয়েক বছর আগের তুলনায় বর্তমানে বিক্রি অনেক কমেছে। নিজস্ব কারিগর দিয়ে পণ্য তৈরি করে পাইকারি ও খুচরা বিক্রি করলেও এই বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।’

একই বিষয় তুলে ধরেন নাগ ভাণ্ডারের ম্যানেজার পল্লব চন্দ্র দাস। শিল্পের বর্তমান অবস্থার বাস্তব চিত্র তুলে ধরে আগামীর সময়কে তিনি জানালেন, কাঁচামালের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বিক্রি অনেকটাই কমে গেছে। অতিরিক্ত দামের কারণে সাধারণ মানুষ এখন আর কিনতে পারেন না। মূলত পূজার সময় টুকটাক জিনিসপত্র চলে। যে হারে কাঁচামালের দাম বেড়েছে, এভাবে চলতে থাকলে মানুষ কেনাকাটা ছেড়েই দেবে এবং আস্তে আস্তে এই শিল্প বিলুপ্ত হয়ে যাবে।

কাঁসাপিতলঅবিচ্ছেদ্যসংকটপুরান ঢাকাবিলুপ্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

    হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

    হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

    বাংলা প্রথম পত্র, বিভীষণের প্রতি মেঘনাদ: পাঠ পদ্ধতি, পর্ব-১

    বাংলা প্রথম পত্র, বিভীষণের প্রতি মেঘনাদ: পাঠ পদ্ধতি, পর্ব-১

    ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে

    ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে

    বছরে রাজস্ব ক্ষতি ২০ কোটি

    বছরে রাজস্ব ক্ষতি ২০ কোটি

    হাসিনার ছবি নামিয়ে ফেলা জাবির সেই শিক্ষক হলেন পিএসসির সদস্য

    হাসিনার ছবি নামিয়ে ফেলা জাবির সেই শিক্ষক হলেন পিএসসির সদস্য