একসময় গ্রামের ঘরে ঘরে কাঁসা-পিতলের থালা, বাটি, গ্লাস, জগ, কলসি, কাজলদানি থেকে শুরু করে প্রদীপের ব্যবহার ছিল দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। জন্মদিন, সুন্নতে খতনা কিংবা বিয়েতে সবচেয়ে বড় উপহার হিসেবে দেওয়া হতো কাঁসার কলসি। সাধারণ খাবারও কাঁসার থালায় পরিবেশন করলে তার আভিজাত্য বেড়ে যেত বহুগুণ। এটি ছিল মূলত সামাজিক মর্যাদা ও ধনাঢ্য পরিবারের প্রতীক। কিন্তু নব্বইয়ের দশকের পর থেকে দৃশ্যপট বদলাতে থাকে। ভারী ও দামি এসব ধাতব পাত্রের জায়গা দখল করে নেয় ওজনে হালকা, সস্তা এবং সহজে ব্যবহারযোগ্য প্লাস্...