Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন

  • বরিশালে ১০ মাসে ১৫৬ হত্যাকাণ্ড
  • নারী ও শিশু নির্যাতন ১৪১২৯
  • পুলিশের ওপর হামলা ১৯২
তন্ময় তপু, বরিশাল
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৮
শেয়ার করুন:
৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন

গ্রাফিকস: আগামীর সময়

বরিশাল বিভাগে প্রায় ৮ বছরে, ২০১৯ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ১ হাজার ২৫৬টি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসেই হত্যাকাণ্ডের ঘটনা ১৫৬টি। ২০২৫ সালে ঘটে ১৯০টি। এত হত্যাকাণ্ড ও এসবের কারণ নিয়ে জনমনে উদ্বেগ-আতঙ্কের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়েও রয়েছে নানা প্রশ্ন।

বছরওয়ারি হিসাবে ২০১৯ সালে ১৭১টি, ২০২০ সালে ১৬৩, ২০২১ সালে ১৫৯, ২০২২ সালে ১৩৭, ২০২৩ সালে ১৩২ ও ২০২৪ সালে ১৪৮টি হত্যাকাণ্ড ঘটে। বরিশাল রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে এ তথ্য। এ ছাড়া বাংলাদেশ পুলিশের অপরাধ পরিসংখ্যান থেকেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সমাজসচেতনদের মতে, হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধ প্রতিরোধে শুধু ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণ যথেষ্ট নয়। অপরাধের প্রকৃত কারণ অনুসন্ধান, অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং দ্রুত বিচার নিশ্চিত করাও জরুরি। খুনাখুনির পেছনে পারিবারিক ও সামাজিক, জমি-সংক্রান্ত, পূর্বশত্রুতাসহ কারণ রয়েছে অন্যান্য বিরোধের।

পরিসংখ্যান বিশ্লেষণ করে জানা গেছে, ২০১৯ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় আট বছরে বরিশালে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ১৪ হাজার ১২৯টি। এর মধ্যে ২০১৯ সালে ১ হাজার ৭৩৭টি, ২০২০ সালে ১ হাজার ৫৯৩, ২০২১ সালে ১ হাজার ৪২৯, ২০২২ সালে ১ হাজার ৪৪৯, ২০২৩ সালে ১ হাজার ৪৯৮, ২০২৪ সালে ১ হাজার ৮৮৫, ২০২৫ সালে ২ হাজার ২৯৭ এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ২ হাজার ২৪১টি।

এই আট বছরে অপহরণের সংখ্যাও কম নয়। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত অপহরণের সংখ্যা কমবেশি প্রায় একই থাকলেও ২০২৫ সাল থেকে চলতি বছরে দ্বিগুণেরও বেশি হয়ে যায় অপহরণের সংখ্যা। ২০১৯ সালে ২৪, ২০২০ সালে ২১, ২০২১ সালে ১৬, ২০২২ সালে ১৮, ২০২৩ সালে ১০, ২০২৪ সালে ২৫, ২০২৫ সালে ৫৫ এবং ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ৫৭ জন অপহরণ হয়।

এই বছরগুলোর মধ্যে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১৯২টি। এর মধ্যে ২০২৫ সালে সর্বোচ্চ ৩৪টি হামলা হয়। ২০১৯ সালে ১৮টি, ২০২০ সালে ১৯, ২০২১ সালে ১৮, ২০২২ সালে ২৯, ২০২৩ সালে ২৯, ২০২৪ সালে ২৭ এবং ২০২৬ সালের ১০ মাসে পুলিশের ওপর হামলা হয় ১৮টি।

অস্ত্র, মাদক ও চোরাচালানের পণ্য উদ্ধারের ঘটনার ২০১৯ সালে সর্বোচ্চ ৫২৬২টি মামলা হয়েছে। ২০২০ সালে ৩৫০৬, ২০২১ সালে ৩৭৩২, ২০২২ সালে ৩৯১৩, ২০২৩ সালে ৩৪০০, ২০২৪ সালে ২২৫৭ এবং ২০২৫ সালে ২৩৮৭টি। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মামলা হয়েছে ৩ হাজার ৬৪৯টি।

অপরাধ পরিসংখ্যানে দেখা গেছে, সব মিলিয়ে ২০১৯ সালেই আট বছরের মধ্যে সর্বোচ্চ ১৩ হাজার ৪৩৮টি মামলা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মামলা হয়েছে ১২ হাজার ৭০১টি। ২০২০ সালে ১১ হাজার ৪১৭, ২০২১ সালে ১১ হাজার ২৪২, ২০২২ সালে ১১ হাজার ১২২, ২০২৩ সালে ১০ হাজার ৭৩৮, ২০২৪ সালে ১১ হাজার ২৬৯ এবং ২০২৫ সালে ১২ হাজার ৫০৬টি মামলা হয়।

গবেষক ও বরিশালের প্রবীণ সাংবাদিক আনিসুর রহমান খান স্বপন বলছিলেন, বছর যত পার হচ্ছে, বরিশাল মহানগর ও জেলাগুলোতে হত্যাকাণ্ডের ঘটনা বাড়ছে। ২০২৫ সালে সর্বোচ্চ হত্যাকাণ্ড ঘটেছে। সামাজিকভাবে মানুষকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করতে হবে। হত্যার মতো গুরুতর অপরাধ কেউ যাতে না করে, সেদিকে ফোকাস দিতে হবে সরকারকে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হলে এবং বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা গেলে এই প্রবণতা নিম্নমুখী হবে বলে আশা করা যায়।

সমাজসেবার আওতাধীন বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ মন্তব্য করেন, হত্যাকাণ্ডের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন ২০২৪ সাল থেকে উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। পারিবারিক ও সামাজিক শিক্ষার অভাব থেকে বাড়ছে এসব অপরাধ।

বরিশালখুনহত্যাকাণ্ডনির্যাতনহামলাউদ্বেগআতঙ্কআইনশৃঙ্খলামেট্রোপলিটন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    বাউফলে মিলল আরও এক বিচ্ছিন্ন হাত, নিখোঁজ মরদেহ

    বাউফলে মিলল আরও এক বিচ্ছিন্ন হাত, নিখোঁজ মরদেহ