Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ই-রিকশা বিধিমালা সংশোধনের দাবিতে বরিশালে বিক্ষোভ

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৫:৫৬
শেয়ার করুন:
ই-রিকশা বিধিমালা সংশোধনের দাবিতে বরিশালে বিক্ষোভ

বরিশালে বিক্ষোভ করেছেন রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইকের মালিক-শ্রমিকেরা। ছবি: আগামীর সময়

ই-রিকশা বিধিমালা সংশোধনসহ ৯ দফা দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইকের মালিক-শ্রমিকেরা। তাদের দাবির মধ্যে রয়েছে চালকদের লাইসেন্স দেওয়া, নিবন্ধন ফি কমানো এবং বিদ্যমান যানবাহনের নকশা পরিবর্তনের জন্য অন্তত দুই বছর সময় দেওয়া।

আজ বুধবার দুপুরে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতৃত্বে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের বরিশাল জেলা শাখার সংগঠক ও বরিশাল রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সমন্বয়ক এবং সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব মনীষা চক্রবর্তী।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার ক্রীড়া সম্পাদক গাজী মোহাম্মদ বেল্লাল হোসেন, বরিশাল রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মহসিন মীর ও শহিদুল ইসলাম, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, দপ্তর সম্পাদক আবদুল রাজ্জাক, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ এবং সংগ্রাম পরিষদের নেতারা।

বক্তারা জানিয়েছেন, ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা প্রণয়ন, নিবন্ধন, লাইসেন্স ও রুট পারমিট চালুর দাবিতে তারা দীর্ঘ ১৩ বছর ধরে আন্দোলন করে আসছেন। এ সময়ে বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে তাদের হামলা-মামলাসহ নানা হয়রানির শিকার হতে হয়েছে।

বক্তাদের অভিযোগ, গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ব্যাটারিচালিত ই-রিকশার জন্য একটি বিধিমালা প্রণয়ন করেছে। তবে এতে বর্তমানে চলাচলরত ব্যাটারিচালিত যানবাহনকে নিবন্ধন বা লাইসেন্স দেওয়া হবে না বলে আশঙ্কা তৈরি হয়েছে। বিধিমালায় আদর্শ নকশার কথা বলা হলেও তা প্রকাশ করা হয়নি। এ নকশায় যানবাহন রূপান্তরের জন্যও কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। অথচ আদর্শ নকশা না থাকলে যানবাহন উচ্ছেদের কথা বলা হয়েছে।

আরও পড়ুন

অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

০৫ নভেম্বর ২০২৬

তাদের আরও অভিযোগ, ইতিমধ্যে কয়েকটি কোম্পানি বুয়েট স্বীকৃত যানবাহন বিক্রির জন্য শোরুম খুলতে শুরু করেছে। নতুন বিধিমালার কারণে বিদ্যমান যানবাহন উচ্ছেদ করা হলে চালক ও মালিকেরা নির্দিষ্ট কিছু কোম্পানির ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন।

বক্তারা বলেন, বিধিমালায় একটি যানবাহনের নিবন্ধন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা তাদের মতে অযৌক্তিক। এ ফি কমানোর দাবি জানান তারা। একই সঙ্গে চালকদের লাইসেন্স দেওয়ার বিধান না থাকলেও নিয়ম ভাঙলে শাস্তির ধারা রাখা হয়েছে বলে উল্লেখ করেন বক্তারা। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের লাইসেন্স এবং যানবাহনের ফিটনেস পরীক্ষার ব্যবস্থা করতে এ প্রক্রিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) যুক্ত করার দাবি জানান তারা।

সমাবেশ থেকে বিদ্যমান যানবাহনের নকশা পরিবর্তনের জন্য অন্তত দুই বছর সময় দেওয়া, চালকদের লাইসেন্স প্রদান, নিবন্ধন ফি কমানো, মহাসড়কের পাশে সাইডলেন চালু এবং নিবন্ধন প্রক্রিয়া স্বচ্ছ ও দুর্নীতি এবং দলীয় প্রভাবমুক্ত করার দাবি জানানো হয়। এসব দাবির ভিত্তিতে বিধিমালা সংশোধনের আহ্বান জানান নেতারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি প্রতিনিধি দল বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়।

বরিশালবিক্ষোভই-রিকশা বিধিমালা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা