Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১৭:৫২
শেয়ার করুন:
বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ

ছবি: আগামীর সময়

বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সড়ক থেকে থ্রিহুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করছেন বাস মালিক ও শ্রমিকরা।

আজ সোমবার সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন চরকাউয়া বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা। এতে ভোগান্তিতে পড়েছেন এসব রুটের কয়েক হাজার যাত্রী।

চরকাউয়া বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজার রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। এসব রুটে প্রতিদিন গড়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। বাস চলাচল বন্ধ থাকায় অনেকে মোটরসাইকেল ও রিকশায় করে গন্তব্যে যাচ্ছেন। বিকল্প যানবাহনে যাতায়াত করতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

চরকাউয়ার বাসিন্দা আফজাল হোসেন বলেন, রবিবার বিকাল থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে। এতে তারা বেশ ভোগান্তিতে পড়েছেন।

জানা গেছে, রবিবার চরকাউয়া বাস টার্মিনালে বাস, থ্রিহুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে বাসশ্রমিকরা সড়কে থাকা ৯টি থ্রিহুইলার ভাঙচুর করেন। এ ঘটনার পর অটোরিকশাচালকরা বাস চলাচল বন্ধ করে সড়কে অবরোধ সৃষ্টি করেন। একই সঙ্গে সড়কে থ্রিহুইলার চলাচল বন্ধের দাবি জানান বাস মালিক ও শ্রমিকরা।

আরও পড়ুন

মনোহরদীতে কবি সোনিয়া হোসেনকে সংবর্ধনা, শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

০২ নভেম্বর ২০২৬

বাস মালিক ও শ্রমিকদের দাবি, থ্রিহুইলারের কারণে সড়কে বাস চলাচলে বিঘ্ন ঘটছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বাসের সঙ্গে পাল্লা দিয়ে অটোরিকশা চলাচল করায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। এ কারণে দ্রুত সড়ক থেকে থ্রিহুইলার সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

চরকাউয়া বাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার বলেন, থ্রিহুইলার চালকদের কারণে সড়কে বাস চালানো যাচ্ছে না। তারা বিভিন্নভাবে বাসচালক ও শ্রমিকদের হয়রানি করছেন।

সমিতির সাধারণ সম্পাদক স্বপন হোসেন বলেন, সোমবার বাস চলাচলের চেষ্টা করেছিলেন তারা। তবে থ্রিহুইলারচালকদের বাধার কারণে বাস চালানো সম্ভব হয়নি।

অন্যদিকে আন্দোলনরত অটোরিকশাচালকদের অভিযোগ, বাসচালক ও শ্রমিকরা তাদের নিয়মিত হয়রানি ও নির্যাতন করেন। তাদের যাত্রীদেরও হয়রানি করা হয়। ইচ্ছাকৃতভাবে অটোরিকশায় ধাক্কা দিয়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করা হয় বলেও অভিযোগ তাদের।

অটোরিকশাচালকরা বলেছেন, নিরাপদে চলাচল ও সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে তারা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

বরিশালবাসবন্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি