উজিরপুরে পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিএম খান শাওন
বরিশালের উজিরপুরে পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিএম খান শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার সন্ধ্যায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পরমানন্দসাহা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উজিরপুর মডেল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে শাওনকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তবে কী অভিযোগে বা কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) তারেক আজিজ।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ‘জিএম খান শাওনের বিষয়ে তদন্ত চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



