লক্ষ্মীপুর
মাদক নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, মরদেহ মিলল সুপারি বাগানে

গ্রাফিকস: আগামীর সময়
লক্ষ্মীপুরে মাদক কারবার নিয়ে বিরোধের জেরে জাকির হোসেন জুয়েল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল রবিবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জুয়েল একই গ্রামের তোফায়েল আহমেদের ছেলে।
তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে জুয়েলের মরদেহ সুপারি বাগানে পড়ে থাকতে দেখে পুলিশকে জানান তারা। তার বিরুদ্ধে এলাকায় ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ জানিয়েছেন, কিছুদিন আগে জুয়েল মাদক মামলায় জামিন পেয়েছিলেন। মাদক নিয়ে দ্বন্দ্বেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জুয়েলের গলায় ধারালো বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




