যশোর
মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় মা ও ছেলে নিহত, বাবা আহত
যশোর প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা।
গতকাল রবিবার রাত ৮টার দিকে উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দোঁদাড়িয়া মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার রাজগঞ্জের হানুয়ার মানিকগঞ্জ গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী (৩২) ও তার ছেলে আবদুর রহমান (৪)।
স্থানীয়দের বরাতে মণিরামপুর থানার ওসি মো. আবু সাঈদ জানান, ওমর তার স্ত্রী ও শিশুসন্তান নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। দোঁদাড়িয়া মোড়ে পৌঁছানোর পরে পেছন দিক থেকে একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা তিনজন সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। আহত ওমর যশোর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি মো. সাঈদ জানিয়েছেন, দুর্ঘটনার পর পিকআপ নিয়ে পালিয়ে গেছেন চালক। তাকে আটকের জন্য অভিযান চলছে।




