বরিশালের বাবুগঞ্জ থানা ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। মূল ভবনের বিভিন্ন স্থানের পলেস্তারা খসে পড়েছে। কর্মকর্তাদের আবাসিক কোয়ার্টারের দরজা-জানালা ভাঙা এবং পুকুরঘাটের অবকাঠামোও নষ্ট হয়ে গেছে। এতে থানার কর্মপরিবেশ ও পুলিশ সদস্যদের আবাসন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থায় জরাজীর্ণ অবকাঠামো সংস্কার কিংবা নতুন আধুনিক থানা ভবন নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।তথ্য সূত্রে জানা যায়, ২০০১ সালের ৪ জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বাবুগঞ্জ থানা ভবনটি উদ্বোধন করেন। দুই দশকের বেশি...