Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

রোগীর গজে হাসপাতালের বেষ্টনী

রফিক সরকার, কালীগঞ্জ (গাজীপুর)
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৯
শেয়ার করুন:
রোগীর গজে হাসপাতালের বেষ্টনী

গ্রাফিকস: আগামীর সময়

রোগীর ক্ষত ঢাকার কথা যে গজের, তা দিয়েই ঘিরে রাখা হয়েছে হাসপাতাল। চিকিৎসার উপকরণ এখন অটোরিকশা ঠেকানোর বেষ্টনী! গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন ঘটনা ঘটেছে। অথচ এসব গজ, ব্যান্ডেজ ও তুলা কেনার জন্য চলতি অর্থবছরে বরাদ্দ ১০ লাখ ৪০ হাজার ১৬০ টাকা। চিকিৎসাসামগ্রীর এমন ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। আপত্তি জানিয়েছেন জেলার সিভিল সার্জনও।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, হাসপাতাল চত্বরে কয়েকটি গাছ ও সীমানাপ্রাচীরের রেলিংয়ে সাদা গজ বেঁধে অস্থায়ী বেষ্টনী তৈরি করা হয়েছে। কোথাও গজ এক পাশ থেকে অন্য পাশে টানানো, কোথাও আবার রেলিংয়ের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। মূলত অটোরিকশার চলাচল ঠেকাতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে যে সামগ্রী দিয়ে বেষ্টনী তৈরি করা হয়েছে, সেটি সাধারণ কোনো কাপড় নয়; রোগীদের ক্ষতস্থান পরিষ্কার, ঢেকে রাখা ও চিকিৎসার প্রয়োজনে ব্যবহারের জন্য কেনা গজ।

হাসপাতালের ২০২৬-২৭ অর্থবছরের ক্রয় পরিকল্পনা পর্যালোচনা করে দেখা গেছে, ওষুধ, চিকিৎসা যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৩ লাখ ৯ হাজার ৯১২ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৬ লাখ ৪০ হাজার ৫৬০ টাকা বরাদ্দ রাখা হয়েছে নন-ইডিসিএল ওষুধ কেনার জন্য। গজ, ব্যান্ডেজ ও তুলা কেনার জন্য বরাদ্দ ১০ লাখ ৪০ হাজার ১৬০ টাকা। একই পরিমাণ অর্থ বরাদ্দ রয়েছে লিনেন সামগ্রী কেনার জন্য। এসব সামগ্রী কেনার জন্য গত ২৪ সেপ্টেম্বর দরপত্র আহ্বান করা হয়।

স্থানীয়রা বলছেন, সরকারি হাসপাতালের চিকিৎসাসেবায় গজ, ব্যান্ডেজ ও তুলা গুরুত্বপূর্ণ উপকরণ। রোগীর ক্ষতস্থান পরিষ্কার, রক্তপাত বন্ধ রাখা, ক্ষত ঢেকে দেওয়া এবং বিভিন্ন চিকিৎসা কার্যক্রমে এসব সামগ্রী প্রয়োজন হয়। ফলে এসব উপকরণের পর্যাপ্ত মজুদ ও সঠিক ব্যবহার নিশ্চিত করা হাসপাতাল ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তাদের মতে, গজের পর্যাপ্ত মজুদ থাকলে তার সঠিক ব্যবহার নিশ্চিত করা হচ্ছে কি না, আর মজুদ কম থাকলে রোগীদের চিকিৎসায় কোনো প্রভাব পড়ছে কি না, তা-ও খতিয়ে দেখা প্রয়োজন। কেনা সামগ্রীর কতটুকু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে এবং কতটুকু অন্য কাজে যাচ্ছে, তার হিসাব সংরক্ষণ ও তদারকির বিষয়টিও গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

১০ নভেম্বর ২০২৬


হাসপাতালের কয়েকজন ব্যক্তি নাম অপ্রকাশিত রাখার শর্তে বললেন, চলতি অর্থবছর চিকিৎসাসামগ্রী কেনার জন্য বিভিন্ন খাতে বরাদ্দ রয়েছে। তারপরও রোগীদের অনেক সময় প্রয়োজনীয় কিছু সামগ্রী বাইরে থেকে কিনতে হয়। এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য কেনা গজ দিয়ে হাসপাতালের বেষ্টনী তৈরি করা যুক্তিসংগত নয়।

তাদের মতে, এভাবে চিকিৎসাসামগ্রী ব্যবহার করলে সরকারি অর্থের অপচয়ের আশঙ্কা তৈরি হয়। বরং বেষ্টনী তৈরির জন্য আলাদা রশি বা অন্য উপকরণ ব্যবহার করা যেত।

বিষয়টি নিয়ে কথা হয় হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদের সঙ্গে। তার ভাষায়, গজ পর্যাপ্ত পরিমাণে থাকায় কয়েকটি দিয়ে অস্থায়ী বেষ্টনী তৈরি করা হয়েছে। অটোরিকশা যাতে হাসপাতাল চত্বরে প্রবেশ করতে না পারে, সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে গজ সরিয়ে রশি দিয়ে বেষ্টনী তৈরি করা হবে।

তবে চিকিৎসাসামগ্রী এভাবে ব্যবহারের বিষয়ে আপত্তি জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান। তার ভাষ্য, এভাবে গজ ব্যবহার করা ঠিক হয়নি। হয়তো সংশ্লিষ্ট ব্যক্তিরা এগুলো নষ্ট বা ব্যবহারের অনুপযোগী মনে করেছেন। তবে এমন ব্যবহারের সুযোগ নেই। তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

কালীগঞ্জগাজীপুরউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর