Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

শ্রমিক অসন্তোষে আশুলিয়া ও গাজীপুরে বন্ধ ৬০টির বেশি কারখানা

গাজীপুর প্রতিনিধি ও সাভার (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৩:৩৫
শেয়ার করুন:
শ্রমিক অসন্তোষে আশুলিয়া ও গাজীপুরে বন্ধ ৬০টির বেশি কারখানা

সংগৃহীত ছবি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ৬০টির বেশি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ আছে। এর মধ্যে গাজীপুরে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ ছাড়া পাঁচটি কারখানায় আজ রবিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। আশুলিয়ায় অন্তত পাঁচটি কারখানার শ্রমিকেরা সকালে কর্মবিরতি পালন করেছেন। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে সড়ক অবরোধের চেষ্টা এবং কোনাবাড়ীতে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে।

আজ রবিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন এবং আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানিয়েছেন, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া রবিবারের জন্য পাঁচটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।

বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে আছে কালিয়াকৈরের চন্দ্রা-পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট ও এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড।

কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকায় অবস্থিত ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসিও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাটিতে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। শনিবার কারখানা কর্তৃপক্ষের জারি করা এক নোটিশে রোববার থেকে সব কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়।

নোটিসে বলা হয়, ন্যূনতম মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের কারণে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে স্পষ্টভাবে জানানোর পরও বহিরাগতদের উসকানিতে অসন্তোষ ধ্বংসাত্মক রূপ নেয়। বিক্ষুব্ধ ব্যক্তিরা কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান। এতে কারখানার ব্যাপক ক্ষতি হয় এবং শ্রমিক ও কর্মকর্তারা আহত হন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য ১৩ কারখানা বন্ধ, ৫টিতে ছুটি

১৫ নভেম্বর ২০২৬

এদিকে রবিবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে আটটার দিকে শুরু হওয়া এ বিক্ষোভের খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

অন্যদিকে, সকাল ৯টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তারা হাইড্রো অক্সাইড কারখানার সামনে অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

নাওজোর হাইওয়ে পুলিশের পরিদর্শক মনজুর মোর্শেদ জানিয়েছেন, সকাল ৯টা পর্যন্ত মৌচাক এলাকায় যান চলাচল বন্ধ ছিল। পরে শ্রমিকদের সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামও জানিয়েছেন, সকালে শ্রমিকদের একটি অংশ বিক্ষোভ করলেও বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন গাজীপুর চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশের পরিদর্শক তরিকুল ইসলাম।

অন্যদিকে, সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে অন্তত পাঁচটি কারখানার শ্রমিকেরা রবিবার সকালে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, আশুলিয়া ও সাভারের অধিকাংশ কারখানায় শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন। তবে বিভিন্ন কারণে অর্ধশতাধিক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মস্থলে অবস্থান করছেন। বেলা ১১টা পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

আশুলিয়ায় উৎপাদন বন্ধ অর্ধশতাধিক পোশাক কারখানায়

১৫ নভেম্বর ২০২৬

জানা গেছে, আশুলিয়ার এআর জিন্স, নিউ এইজ ও কন্টিনেন্টালসহ বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানিয়েছেন, ন্যূনতম মজুরি নির্ধারণে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এর কার্যক্রম চলছে। অধিকাংশ কারখানার শ্রমিক কাজে ফিরলেও শ্রম আইনের ১৩(১) ধারায় ৪০ থেকে ৫০টি কারখানা বন্ধ রাখা হয়েছে। এ ধারার বিধান অনুযায়ী, কাজ বন্ধ থাকলে শ্রমিকেরা মজুরি পাবেন না।


এর আগে শনিবার ঢাকার উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ সংবাদ সম্মেলনে মালিকপক্ষ জানায়, শ্রমিকেরা কাজে যোগ না দিলে রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখা হবে। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা মজুরি পাবেন না। অর্থাৎ ‘কাজ নেই তো মজুরিও নেই’ নীতি কার্যকর করা হবে।

শ্রমিক নেতা খায়রুল মামুন মিন্টু আরও বলেছেন, সরকারের প্রতিনিধি ও মালিকপক্ষের উচিত শ্রমিকনেতা ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে কারখানাগুলোতে কর্মপরিবেশ ফিরিয়ে আনা। একদিকে মজুরি নির্ধারণের আলোচনা চলুক, অন্যদিকে শিল্পের চাকা সচল থাকুক।

কারখানা বন্ধশ্রমিক আন্দোলনগাজীপুরবিক্ষোভআশুলিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি