Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আনসারের তৎপরতায় সচল গাজীপুরের শিল্পকারখানা ও মহাসড়ক

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ২০:০০
শেয়ার করুন:
আনসারের তৎপরতায় সচল গাজীপুরের শিল্পকারখানা ও মহাসড়ক

সংগৃহীত ছবি

দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুরে শ্রমিক অসন্তোষ ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ প্লাটুন স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। গত ৪ নভেম্বর থেকে জেলার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় এ বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি।

আনসার সদস্যদের নিয়মিত টহল ও সতর্ক অবস্থানের ফলে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। সচল রয়েছে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম। স্বাভাবিক রয়েছে মহাসড়কে যান চলাচলও।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এবং ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গণির তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মোতায়েন করা ৬ প্লাটুন স্ট্রাইকিং ফোর্স সফিপুর, মৌচাক, গাছা, ভোগড়া বাইপাস ও মাওনা এলাকায় নিয়মিত টহল দিচ্ছে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করছে তারা। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধের পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করাই এ কার্যক্রমের লক্ষ্য।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সার্কেল অ্যাডজুট্যান্ট ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের নেতৃত্বে মাঠপর্যায়ের নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ কার্যক্রমের সমন্বয় ও তদারকির দায়িত্বে রয়েছেন গাজীপুরের জেলা কমান্ড্যান্ট মো. আশিকউজ্জামান, উপপরিচালক রাফিউদ্দিন জাকারিয়া এবং সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ।

নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে বাহিনীর নিজস্ব গোয়েন্দা ইউনিট, স্থানীয় ভাতাভোগী সদস্য এবং শিল্পপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত অঙ্গীভূত আনসার সদস্যদের সমন্বয়ে তথ্য নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে নিকটবর্তী শিল্পপ্রতিষ্ঠানে নিয়োজিত আনসার গার্ডের সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে।

বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে আসছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গাজীপুর শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রমিক ও শিল্পমালিকদের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আনসারগাজীপুরশিল্পকারখানা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ