Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

১২ দিন ধরে বন্ধ এপেক্সের কারখানা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৬:২৪
শেয়ার করুন:
১২ দিন ধরে বন্ধ এপেক্সের কারখানা

এপেক্সের কারখানা বন্ধ

গাজীপুরের এপেক্স ফুটওয়্যার লিমিটেডের (ইউনিট-১) কারখানা টানা ১২ দিন ধরে বন্ধ রয়েছে। শ্রমিক অসন্তোষ, হামলার বিচার দাবি ও ১৬ দফা দাবি ঘিরে সৃষ্ট অচলাবস্থার কারণে কারখানাটি কবে চালু হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় বিদেশি ক্রেতাদের (বায়ার) অর্ডার হারানোর আশঙ্কাও দেখা দিয়েছে।

কারখানাটির অচলাবস্থার পেছনে রয়েছে একটি হামলার ঘটনা, এর বিচার দাবি এবং শ্রমিকদের ১৬ দফা দাবি।

জানা যায়, গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলন চলাকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই দিন সফিপুর-চন্দ্রা এলাকার অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়। তবে এপেক্স ফুটওয়্যারের কারখানা চালু রাখা হয়। এতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি বিবেচনায় দুপুর ১২টার দিকে ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

শ্রমিকদের অভিযোগ, ছুটির পর প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় বহিরাগতদের হামলায় কয়েকজন শ্রমিক আহত হন। এ ঘটনার পর বেতন ও সুযোগ-সুবিধা নিয়ে চলমান আন্দোলন নতুন মাত্রা পায়। শ্রমিকরা হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে সোচ্চার হন। পরে কর্তৃপক্ষ বিচারের আশ্বাস দিয়ে চার দিনের ছুটি ঘোষণা করে। তবে ওই সময়ের মধ্যে হামলার ঘটনায় দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ শ্রমিকদের।

গত ৮ নভেম্বর সকালে শ্রমিকরা কারখানায় উপস্থিত হয়ে কর্মবিরতি পালন করেন। এ সময় হামলার বিচারসহ ১৬ দফা দাবি তুলে ধরে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন তারা। পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ ৮ ও ৯ নভেম্বর আরও দুই দিনের ছুটি ঘোষণা করে।

গত মঙ্গলবার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে আবারও কর্মবিরতি পালন করেন। এ সময় ১৬ দফা দাবির বিষয়ে কর্তৃপক্ষের অবস্থান জানতে চান তারা। কর্তৃপক্ষ শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়ে কাজে যোগ দেওয়ার অনুরোধ করে। তবে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানা ত্যাগ করেন। ওই দিন বিকালে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে প্রধান ফটকে কারখানা বন্ধের নোটিস টাঙিয়ে দেওয়া হয়।

এদিকে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পিসি মেম্বার পারভেজ আহমেদ বলেন, 'শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়েছে বলে জেনেছি। তারপরও শ্রমিকরা কেন এ ধরনের পরিস্থিতি তৈরি করছেন, তা বুঝতে পারছি না।'

কারখানা বন্ধের বিষয়ে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. আরিফুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'বর্তমানে কারখানা বন্ধ রয়েছে। এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না।' এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

এপেক্সগাজীপুরবন্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত