Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

জাতীয় সংলাপ আজ থেকে

গণভোটের রায় বাস্তবায়নই ঐক্যের শর্ত, বলছে জামায়াত-এনসিপি

আমজাদ হোসেন হৃদয়
আমজাদ হোসেন হৃদয়
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮
শেয়ার করুন:
গণভোটের রায় বাস্তবায়নই ঐক্যের শর্ত, বলছে জামায়াত-এনসিপি

গ্রাফিকস: আগামীর সময়

ডিসেম্বর ঘিরে দেশের রাজনীতিতে নতুন মেরূকরণের আভাস মিলছে। একদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার আশঙ্কা; অন্যদিকে জুলাই অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে দূরত্ব ও পারস্পরিক অবিশ্বাস। রাজপথে কর্মসূচি নিয়ে সক্রিয় হচ্ছে বিরোধী দলগুলোও। এমন পরিস্থিতিতে রাজনৈতিক সংঘাতের ঝুঁকি মোকাবিলা এবং জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় দলগুলোকে আলোচনার টেবিলে আনার উদ্যোগ নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে আজ সোমবার এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হচ্ছে সরকারের ‘ঐক্যের সংলাপ’। এই ঐক্যের আলোচনায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান অনেকটাই স্পষ্ট। দুদলই চাইছে গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি হোক। শুধু আওয়ামী লীগবিরোধী অবস্থান কিংবা রাজনৈতিক সৌজন্যের আলোচনায় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মনে করছে দল দুটি। ঐক্যের পূর্বশর্ত হিসেবে সামনে এনেছে জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম শুরু এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের মতো বিষয়গুলো।

জাতীয় ঐক্যের প্রধান শর্ত হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে দ্রুত সংবিধান সংস্কার পরিষদের শপথগ্রহণের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, শুধু আওয়ামী লীগকে ঠেকানোর কথা বলে জাতীয় ঐক্যের আহ্বান জানালে হবে না। ঐক্যের জন্য প্রয়োজন সুস্পষ্ট ভিত্তি, রাজনৈতিক অঙ্গীকার এবং সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ।

গতকাল রবিবার সন্ধ্যায় এক সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন এনসিপির আহ্বায়ক। নাহিদের বক্তব্যে স্পষ্ট, সরকারের সংলাপে অংশ নিলেও এনসিপি শুধু রাজনৈতিক আলোচনা বা ঐক্যের প্রতিশ্রুতিতে সন্তুষ্ট থাকতে চায় না। গণভোটের রায় বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপকেই তারা গুরুত্ব দিচ্ছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের বৈঠকেও বিষয়টি তুলে ধরবে দলটি। এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার আগামীর সময়কে বললেন, ‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামীকাল (আজ) দুপুরে আমরা তার সঙ্গে বসছি। আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে সম্মান জানিয়ে আমরা বৈঠকে যাচ্ছি। ঐক্য হবে কি না, সেটি পরের বিষয়। আমরা প্রধানমন্ত্রীর কথা শুনব, পাশাপাশি আমাদের দাবিগুলোও তুলে ধরব।’

এনসিপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈঠকে দলটি পাঁচ দফা দাবি তুলে ধরবে। এর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার বিষয়। দলটির বক্তব্য— এসব প্রশ্নে কার্যকর অগ্রগতি না থাকলে জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি হবে না। এ ছাড়া বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও তুলতে পারে এনসিপি।

গণভোটের রায় বাস্তবায়নকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে দেখছে জামায়াতে ইসলামীও। দলটির নেতারা বলছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, তার মূল ভিত্তি ছিল জুলাই সনদ। কিন্তু গণভোটের রায় বাস্তবায়ন না করে সেই ঐক্য ধরে রাখা সম্ভব নয়। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে গণভোটের রায় উপেক্ষা করা হলে রাজনৈতিক বিভাজন আরও বাড়বে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বললেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট প্রত্যাখ্যান করেছেন। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে সেই রায় উপেক্ষা করার সুযোগ নেই।

‘সংবিধান সংস্কার নিয়ে বিএনপির নোট অব ডিসেন্ট প্রত্যাহার করতে হবে এবং সরকার গঠিত বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করতে হবে। গণভোটে অনুমোদিত প্রক্রিয়ায় সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কার বাস্তবায়ন করতে হবে। তাহলেই জাতীয় ঐক্য সম্ভব’— যোগ করেন জামায়াত সেক্রেটারি।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদও জাতীয় ঐক্যের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে তার বক্তব্যেও গণভোটের ভিত্তিতে ঐক্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে। আগামীর সময়কে তিনি বললেন, ‘একদিকে প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের কথা বলছেন, অন্যদিকে দলেরই কেউ কেউ ভিন্ন আলাপ দিচ্ছেন, এটা ঠিক নয়। আমরাও ঐক্যে রাজি, তবে সেটি হতে হবে গণভোটের ভিত্তিতে। জাতীয় সংলাপকে আমরা ওয়েলকাম জানাই। তবে আনুষ্ঠানিকভাবে সরকার আমাদের এখনো জানায়নি।’

গণভোটগণভোটের রায়এনসিপি-জামায়াত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’