Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

মুক্তিযুদ্ধের বন্ধু আন্দ্রে ম্যালরোকে স্মরণ

‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৬:৪৫
শেয়ার করুন:
‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’

ছবি: আগামীর সময়

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু, ফ্রান্সের খ্যাতিমান লেখক ও বুদ্ধিজীবী আন্দ্রে ম্যালরোর সবচেয়ে বড় শিক্ষা হলো—স্বাধীনতা বিপন্ন হলে এবং মানবিক মর্যাদা লঙ্ঘিত হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার দৃঢ় অবস্থান ও মানবিক ভূমিকা স্মরণ করে এমন মন্তব্য করেছেন ফ্রান্সের দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেদেরিক ইনজা।

আন্দ্রে ম্যালরোর ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর ও বাংলাদেশের ফরাসি দূতাবাস আয়োজিত বিশেষ প্রদর্শনীতে তিনি এ কথা বলেন। আন্দ্রে ম্যালরো স্মরণে ২১ থেকে ২৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘ফরাসি সপ্তাহ (সেমেইন ফ্রঁসেজ)’।

আজ রবিবার ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি আন্দ্রে ম্যালরোর সমর্থন, তার বাংলাদেশ সফর এবং মুক্তিযুদ্ধের সঙ্গে তার সম্পৃক্ততার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রপা মজুমদার।

ফ্রেদেরিক ইনজা বলেন, ‘ফ্রান্স ও বাংলাদেশের বন্ধুত্ব এবং স্বাধীনতার সংগ্রামে ফ্রান্সের প্রতিশ্রুতির এক স্থায়ী প্রতীক আন্দ্রে ম্যালরো। ১৯৭১ সালের সেপ্টেম্বরে রেডিওর মাধ্যমে ম্যালরো বাংলাদেশের সমর্থনে একটি নতুন আন্তর্জাতিক ব্রিগেড গঠনের আহ্বান জানিয়েছিলেন। তিনি কেবল সহানুভূতি প্রকাশেই থেমে থাকেননি, তিনি প্রকাশ্যভাবে বাংলাদেশের সমর্থনে সামরিকসেবায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বাংলাদেশের ট্র্যাজেডিকে কোনো দূরবর্তী রাজনৈতিক বিষয় হিসেবে দেখেননি, বরং মানবিক মর্যাদা ও স্বাধীনতার প্রশ্ন হিসেবে দেখেছেন।’

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘আন্দ্রে ম্যালরো বিশ শতকের এক বিস্ময়কর ব্যক্তিত্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি এক মহান বন্ধু হয়ে উঠেছিলেন।’

মফিদুল হক জানান, ম্যালরো ১৯৭৩ সালে বাংলাদেশে এসে রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি শিল্পী-সাহিত্যিকদের সঙ্গে মিলিত হন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডি-লিট ডিগ্রিতে ভূষিত হন।

ম্যালরোর মানবিকতার কথা তুলে ধরে মফিদুল হক বলেন, ‘তিনি কেবল একজন মহান বুদ্ধিজীবীই ছিলেন না, বরং অত্যন্ত সমবেদনশীল একজন মানুষ ছিলেন।’

তিনি জানান, ফরাসি দূতাবাসের সঙ্গে আলোচনা করে প্রদর্শনীটি চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও অর্থোপেডিক সার্জন এম. আমজাদ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের সময় লাখ লাখ মানুষ আহত ও নিহত হয়েছিল এবং বহু মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল। ম্যালরো বিভিন্ন শরণার্থী শিবিরে গিয়ে শিশু ও বৃদ্ধদের দুর্দশা দেখেছিলেন।

আমজাদ হোসেনের ভাষায়, ‘তিনি আমাকে বলেছিলেন যে তিনি বিভিন্ন ক্যাম্পে গিয়ে দেখে এসেছেন শিশুরা মারা যাচ্ছে, বৃদ্ধরা মারা যাচ্ছে, খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা নেই। এসব দেখে তার মন ভেঙে গিয়েছিল।’

মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিচারণ করে আমজাদ হোসেন বলেন, ‘এটি কেবল একটি গল্প নয়, শত শত এবং হাজার হাজার তরুণের গল্প।’

মুক্তিযুদ্ধ জাদুঘর জানায়, আন্দ্রে ম্যালরো ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে বিশ্বজনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি বলেছিলেন, ‘বাংলাদেশের সংগ্রাম কেবল গণতন্ত্রের নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। এর জন্য প্রয়োজন সশস্ত্র প্রতিরোধ।’

প্রেসিডেন্ট নিক্সনকে লেখা এক খোলা চিঠিতে পাক-মার্কিন সামরিক সম্পর্ক, পাকিস্তানি বাহিনীর গণহত্যা এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের নীতির তীব্র সমালোচনা করেছিলেন আন্দ্রে ম্যালরো। পাশাপাশি ফরাসি যুবকদের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন

সুরে সুরে ফরাসি-বাংলা অপেরার মেলবন্ধন

২১ নভেম্বর ২০২৬

বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধু ১৯৭৩ সালের ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ সফর করেন। এ সময় তিনি ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম ভ্রমণের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। সফরকালে সোহরাওয়ার্দী হাসপাতালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গেও দেখা করেন তিনি।

সেখানে এক আহত মুক্তিযোদ্ধা আন্দ্রে ম্যালরোর গলায় একটি ফুলের মালা পরিয়ে দেন। ম্যালরো সেই মালা আবার ওই মুক্তিযোদ্ধার গলায় পরিয়ে দেন। কিছুদূর এগিয়ে গিয়ে তিনি দেখতে পান, পঙ্গু মুক্তিযোদ্ধাটি তার জন্য আরেকটি মালা নিয়ে এসেছেন।

এই স্মৃতি স্মরণ করে আন্দ্রে ম্যালরো লিখেছিলেন, ‘ফ্রান্সের তাৎপর্য এই যে, সে দেশ একজনকে পাঠিয়েছে এইসব আহতদের সঙ্গে হাত মেলানোর জন্য, আর তার বিনিময়ে এই হাতগুলো নিয়ে এসেছে ফুল আর ফুল আর ফুল।’

অনুষ্ঠান থেকে মুক্তিযুদ্ধ জাদুঘর আহ্বান জানায়, ১৯৭৩ সালে সোহরাওয়ার্দী হাসপাতালে আন্দ্রে ম্যালরোর সঙ্গে ফুলের মালা বিনিময় করা সেই আহত মুক্তিযোদ্ধার পরিচয় জানার। এ বিষয়ে সাংবাদিকদের অনুসন্ধান ও প্রতিবেদন করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আন্দ্রে ম্যালরোফ্রান্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র