ফ্রান্সের বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষাব্যবস্থার সংকট ও সরকারি ব্যয় সংকোচনের বিরুদ্ধে শুরু হয়েছিল এই বিক্ষোভ। গত ১৭ অক্টোবর শনিবার দেশটির বিভিন্ন শহরে লাখ লাখ মানুষ নামেন রাস্তায়। কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ, কোথাও দোকানপাটে লুটপাট, আবার কোথাও সরকারি ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতির প্রভাব পড়েছে প্রতিবেশী বেলজিয়াম ও ইতালিতেও। জার্মান সম্প্রচারমাধ্যম জেডডিএফের বিশ্লেষণ বলছে, এই বিক্ষোভের পেছনে রয়েছে দীর্ঘদিনের সামাজিক অসন্তোষ, তরুণদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়...