Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ইতালিকে উড়িয়ে দিল বেলজিয়াম, কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:১০
শেয়ার করুন:
ইতালিকে উড়িয়ে দিল বেলজিয়াম, কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বেলজিয়াম ও ফ্রান্স। স্তাদে রয় বোদুয়েনে ইতালিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে মার্ক ফন বোমেলের বেলজিয়াম। অন্যদিকে বরদোতে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ আটে জায়গা করে নিয়েছে জিনেদিন জিদানের ফ্রান্স।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল স্বাগতিক বেলজিয়াম। ১১ মিনিটে ব্রেন্টফোর্ড ডিফেন্ডার মাইকেল কায়োদের ক্রসে হেডে বল জালে জড়িয়ে ইতালিকে এগিয়ে দেন পিও এসপোসিতো। এই নিয়ে ১৫ ম্যাচে তার গোল হলো ১০টি। তবে এই গোল হজমের ৪ মিনিট পরেই ঘুরে দাঁড়ায় রেড ডেভিলরা। ব্রাইটনের ম্যাক্সিম দ্য কুইপার ১৫ মিনিটে দারুণ শটে সমতা ফেরান।

আরও পড়ুন

শিষ্যের চুক্তি নবায়েন উচ্ছসিত দে লা ফুয়েন্তে

১৬ নভেম্বর ২০২৬

এরপর ২২ মিনিটে ব্র্যান্ডন মেচেলের হেডের পর রিবাউন্ড থেকে বল পেয়ে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল করেন নাথান এনগোয়। ডকু তার ৫০তম আন্তর্জাতিক ম্যাচটি স্মরণীয় করে রাখেন ২৬ মিনিটে ম্যানচেস্টার সিটি সতীর্থ জিয়ানলুইজি দোনারম্মাকে পরাস্ত করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দিয়ে। শেষ দিকে (৮০ মিনিটে) কেভিন ডি ব্রুইনার নিখুঁত পাস থেকে দলের চতুর্থ গোলটি করেন দিয়েগো মোরেইরা।

ম্যাচের শেষ মুহূর্তে ইতালি পেনাল্টি পেলেও এসপোসিতোর শট রুখে দিয়ে বড় জয় নিশ্চিত করেন ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক সেনে লামেন্স। এই জয়ে গ্রুপ ‘এ১’-এ ফ্রান্সের পেছনে থেকে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে উঠল বেলজিয়াম। অন্যদিকে রেলিগেশন থেকে নিরাপদ থাকলেও তিনে থেকে গ্রুপ শেষ করল ইতালি।

আরও পড়ুন

টানা ৪৩ ম্যাচ পর স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড

১৬ নভেম্বর ২০২৬

অন্যদিকে বোর্দোর স্তাদে অতলান্তিক মেত্রোপোলে তুরস্কের বিপক্ষে জয় পেতে বেশ লড়তে হয়েছে জিদানের ফ্রান্সকে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৪৯ মিনিটে কর্নার থেকে এমিরহান তোপচুর আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফরাসিরা। এরপর ৮০ মিনিটে বদলি নামা বোর্নমাউথ ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপি রায়ান চেরকির বাড়ানো বল থেকে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

ইনজুরি সময়ে তুরস্কের আবদুলকেরিম বারদাকচি আর্দা গুলারের কর্নার থেকে একটি গোল শোধ করলেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। এই জয়ে গ্রুপ ‘এ১’-এর শীর্ষস্থান ধরে রেখেই কোয়ার্টার ফাইনালে পা রাখল ফরাসিরা। অন্যদিকে গ্রুপে ছয় ম্যাচের সবকটিতে হেরে তলানিতে থেকেই টুর্নামেন্ট শেষ করল তুরস্ক।

ইতালিবেলজিয়ামফ্রান্সতুরস্কউয়েফা নেশনস লিগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ