Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

টানা ৪৩ ম্যাচ পর স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২
শেয়ার করুন:
টানা ৪৩ ম্যাচ পর স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড

দীর্ঘদিনের অজেয় যাত্রায় অবশেষে ছেদ পড়ল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের। উয়েফা নেশনস লিগের এক রোমাঞ্চকর লড়াইয়ে স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে ২০২৫ নেশনস কাপের ফাইনালের পেনাল্টি শুটআউট বাদ দিলে টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল ‘লা ফুরিয়া রোহা’। পাশাপাশি স্পেনকে টপকে নেশনস লিগের গ্রুপ শীর্ষেও উঠে এসেছে থমাস টুখেলের দল।

গতকাল রবিবার রাতে মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করে ইংল্যান্ডকে মনস্তাত্ত্বিক চাপে ফেলার চেষ্টা করেছিল স্বাগতিক স্পেন। কিন্তু মাঠের লড়াইয়ে প্রথম ৬৫ মিনিট স্প্যানিশদের রীতিমতো কোণঠাসা করে রাখে ইংলিশরা। শুরু থেকেই টুখেলের শিষ্যরা হাই-প্রেসিং ফুটবলে স্প্যানিশদের স্বাভাবিক ছন্দ নষ্ট করে দেয়।

আরও পড়ুন

শিষ্যের চুক্তি নবায়েন উচ্ছসিত দে লা ফুয়েন্তে

১৬ নভেম্বর ২০২৬

প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেইন। এটি ছিল জাতীয় দলের হয়ে তার ৯৩তম গোল এবং টানা সপ্তম অ্যাওয়ে ম্যাচে গোল করার রেকর্ড। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সফরকারীরা। দ্বিতীয়ার্ধের প্রথম ১২ মিনিটের মধ্যেই আর্সেনালের দুই ডিফেন্ডার এজরি কনসা ও বেন হোয়াইটের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। স্তব্ধ হয়ে যায় পুরো মেত্রোপলিতানো গ্যালারি।

তবে ৬৫ মিনিটে ম্যাচ নাটকীয় মোড় নেয়। জ্যারেল কোয়ানসার বল হারানোর খেসারত দিতে গিয়ে বক্সের ভেতর লামিনে ইয়ামালকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন। পেনাল্টি থেকে গোল করে স্পেনকে ম্যাচে ফেরান মিকেল ওইয়ারসাবাল। এরপর সুযোগ বুঝে ১০ জনের দলে পরিণত হওয়া ইংল্যান্ডের ওপর প্রবল চাপ সৃষ্টি করে স্পেন।

আরও পড়ুন

জাতির কাছে গোলরক্ষক শ্রাবণের ক্ষমা প্রার্থনা

১৫ নভেম্বর ২০২৬

ম্যাচের ৭৫ মিনিটে ইয়ামালের পাস থেকে নিকো উইলিয়ামস গোল করলে ব্যবধান ৩-২-এ নেমে আসে। বাকি সময়টাতে সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণ চালায় বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে গোলরক্ষক জেমস ট্রাফোর্ডের অসাধারণ কয়েকটি সেভ এবং রক্ষণভাগের দৃঢ়তায় শেষ ২৯ মিনিট (যোগ করা সময়সহ) দাঁতে দাঁত চেপে লড়ে ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে থেকেও রক্ষণাত্মক কৌশলের কারণে হারের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন কোচ থমাস টুখেল। মাদ্রিদের এই জয়কে নিজের অধীনে সেরা পারফরম্যান্স হিসেবে অভিহিত করে টুখেল বলেন, ‘পরিস্থিতি, চাপ এবং প্রতিপক্ষের মান বিবেচনায় এটিই আমাদের সেরা পারফরম্যান্স। বিশ্ব চ্যাম্পিয়নদের মাঠে গিয়ে টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকা একটি দলের বিপক্ষে এমন ফুটবল খেলা সত্যিই পরিপূর্ণ এক প্রদর্শনী।’

স্পেনইংল্যান্ডউয়েফা নেশনস লিগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ