Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ভুলের মাশুল

জাতির কাছে গোলরক্ষক শ্রাবণের ক্ষমা প্রার্থনা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৫:৫২
শেয়ার করুন:
জাতির কাছে গোলরক্ষক শ্রাবণের ক্ষমা প্রার্থনা

বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ১-০ গোলে জিতে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পাকিস্তান। ম্যাচের ৮৬ মিনিটে শ্রাবণ মাঠের এমন জায়গায় বল থ্রো করেন, যেখানে বাংলাদেশের কেউ ছিল না! সেই থ্রো থেকেই তৈরি হওয়া আক্রমণে গোল করেন পাকিস্তানের আব্দুল সামাদ শেহজাদ।

হৃদয়বিদারক হারের পর দেশ জুড়ে শ্রাবণের সমালোচনা চলছে। এমন পরিপ্রেক্ষিতে ফেসবুক পোস্টের মাধ্যমে জাতির কাছে ক্ষমা চেয়েছেন শ্রাবণ। তিনি লিখেছেন, ‘গত রাতে আপনাদের সবার সঙ্গে উল্লাস করার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু ভারী হৃদয়ে আজ এই কথাগুলো লিখতে হবে ভাবিনি। একটি দুর্ভাগ্যজনক ভুল সবকিছু বদলে দিয়েছে। এটি যে হতাশার জন্ম দিয়েছে তা আমি জানি। এই বেদনাদায়ক মুহূর্তটিকে আমি একটি শিক্ষা হিসেবে নিচ্ছি। আমার সতীর্থ, কোচ এবং প্রতিটি সমর্থকের কাছে আমার আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি। আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।’


আরও পড়ুন

হৃদয়ভাঙা হারের পর হামজার যে ছবি ভাইরাল

১৫ নভেম্বর ২০২৬

এদিকে প্রতিপক্ষ গোলরক্ষকের ওই ভুলকে বড় করে দেখছেন না পাকিস্তান কোচ নেলবের্তো সোলানো। তার মতে, এটি কোনো ভুল নয়, বরং খেলারই স্বাভাবিক একটি অংশ। ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় সোলানো বলেন, ‘ওহ না, (এটি ভুল নয়) এটি খেলারই অংশ। যেমনটা বললাম, আপনাদের খুব ভালো একটি দল আছে, খুব ভালো একজন কোচ আছেন, তো এটাই ফুটবল। কখনো কখনো এমনটা ঘটে।’


বাংলাদেশ দলের প্রশংসা করে পাকিস্তানি কোচ আরও বলেন, ‘সত্যি বলতে, ম্যাচটা ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, দুই দলের গোলমুখেই পরিস্থিতি তৈরি হয়েছিল। ম্যাচের একটা সময় মনে হচ্ছিল যেকোনো দলই জিততে পারে, তবে আমরা বেশ জমাট ছিলাম। আপনি যদি দেখেন, ওরা কেবল দু-একটি পরিষ্কার সুযোগ পেয়েছিল—হয়তো ভিডিওটা আবার দেখতে হবে—তবে আমরা খুব জমাট ছিলাম।’


আরও পড়ুন

আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

১৫ নভেম্বর ২০২৬


ম্যাচ জুড়ে কখনো আক্রমণে, কখনো রক্ষণে দারুণ পারফর্ম করছিলেন হামজা চৌধুরী। এই ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডারকে নিয়ে নিজেদের কৌশলের কথা জানিয়ে সোলানো বলেন, ‘আমরা জানতাম ওদের হামজা আছে, সে দারুণ একজন খেলোয়াড়, দলে তার অভিজ্ঞতাই সবচেয়ে বেশি। সে বল পায়নি, কারণ আমরা সেই জায়গাটা আটকে দিয়েছিলাম, আর এটাই ছিল দলের পরিকল্পনার অংশ : তাকে যেন বল পায়ে স্বাধীনভাবে খেলতে দেওয়া না হয়, কারণ সে ভীষণ অভিজ্ঞ খেলোয়াড়।’

সব মিলিয়ে নিজেদের পরিকল্পনা শতভাগ সফল হয়েছে জানিয়ে সন্তোষ প্রকাশ করেন সোলানো, ‘সব মিলিয়ে বিষয়গুলো এমনই ছিল। আমরা একটা সুযোগ পেয়েছি এবং আপনি যেমন বললেন…ভুল যে কেউ করতে পারে। তবে আজ এমন অবস্থানে থাকতে পেরে, এমন ম্যাচ খেলে জিতে ফাইনালে উঠতে পেরে আমরা ভীষণ গর্বিত।’

গোলরক্ষক শ্রাবণহামজা চৌধুরীসাফ চ্যাম্পিয়নশিপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য