Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

সাফ চ্যাম্পিয়নশিপ

হৃদয়ভাঙা হারের পর হামজার যে ছবি ভাইরাল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৪:১২
শেয়ার করুন:
হৃদয়ভাঙা হারের পর হামজার যে ছবি ভাইরাল

পাকিস্তানের কাছে হারের পর হতাশ হামজা চৌধুরী। ছবি: মোশারফ হোসেন ভুবন।

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শেষ মুহূর্তের ভুলে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ২০০৫ সালের পর আর কখনোই টুর্নামেন্টের ফাইনালে উঠতে না পারার আক্ষেপটা আরও দীর্ঘায়িত হলো। গতকাল শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৮৫ মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের এক ভুলে গোল খেয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় স্বাগতিকেরা।

এমন হৃদয়বিদারক হারের পর ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ না করার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক হামজা দেওয়ান চৌধুরী। একইসঙ্গে মাঠে তার হতাশাপূর্ণ অভিব্যক্তির একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ম্যাচে ৬০ শতাংশের বেশি বলের দখল বাংলাদেশের পায়ে ছিল ঠিকই, কিন্তু সেটা ছিল অনেকটাই উদ্দেশ্যহীন। শ্রীলঙ্কার বিপক্ষে হামজাকে ওপরে খেলিয়েছিলেন কোচ টমাস ডুলি। কিন্তু গতকাল তার সেই প্রচেষ্টা বুমেরাং হয়।

আরও পড়ুন

আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

১৫ নভেম্বর ২০২৬

পাকিস্তানের মতো শরীরী ফুটবল খেলা দলের বিপক্ষে হামজাকে ওপরে রাখায় মাঝমাঠ দুর্বল হয়ে পড়ে। ফলে পাকিস্তানের প্রতিআক্রমণের জবাব দিতে পারেনি বাংলাদেশ। পরিকল্পনার অংশ হিসেবেই হামজাকে কড়া মার্কিংয়ে রেখেছিল পাকিস্তান। তারপরও কখনো আক্রমণ ও কখনো রক্ষণে অবদান রেখেছেন হামজা। নিখুঁত পাস ও দূরপাল্লার শটে খেলা তৈরির চেষ্টা করেছেন। সতীর্থদের ছন্নছাড়া ফুটবলে হতাশ হামজা একসময় মেজাজ হারিয়ে যেন বলছিলেন -আমি একা আর কত সামলাব! ভাইরাল সেই ছবি। হামজা যেন মেজাজ হারিয়ে বলছিলেন -আমি একা আর কত সামলাব! ছবি: মোশারফ হোসেন ভুবনমাঠে রেগে গেলেও ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সতীর্থদের ঠিকই আগলে রাখেন হামজা। প্রবল হতাশায় তিনি বলেন, ‘খুবই, খুবই হৃদয়বিদারক। এটা শুধু আমাদের জন্য নয়, সমর্থক এবং পুরো জাতির জন্যই অনেক বড় এক কষ্টের বিষয়। তবে সবই আল্লাহর ইচ্ছা; এর চেয়ে আর কী বলার আছে! আমাদের কাউকে ব্যক্তিগতভাবে দোষ দেওয়া উচিত হবে না। আমরা ১১ জন মিলে ১১ জনের বিপক্ষে খেলেছি, তাই কোনো একজন ব্যক্তিকে দোষারোপ করা উচিত নয়।’
আরও পড়ুন

গ্যালারিতে আগুন, মাঠে দুই দলের হাতাহাতি

১৫ নভেম্বর ২০২৬

প্রথমার্ধে আক্রমণে পিছিয়ে থাকা পাকিস্তান বিরতির পর ঘুরে দাঁড়ায়। প্রতিপক্ষ প্রথমার্ধে শক্তি সঞ্চয় করে রেখেছিল কি না—এমন প্রশ্নের জবাবে হামজা বলেন, ‘না, আমার তা মনে হয় না। আমার মনে হয় বিরতির সময় তারা তাদের খেলার পরিকল্পনা বদলেছিল। তবুও তারা কেবল একটি সুযোগই তৈরি করতে পেরেছিল এবং এর বাইরে আর কিছু করতে পারেনি। আর এটাই তো ফুটবল, তাই না? তারা সেই একটি সুযোগই কাজে লাগিয়ে গোল করেছে, আর কী বলার থাকে।’

হামজা চৌধুরীবাংলাদেশ-পাকিস্তানসাফ চ্যাম্পিয়নশিপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ