Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

স্বপ্নভঙ্গের রাত

গ্যালারিতে আগুন, মাঠে দুই দলের হাতাহাতি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩
শেয়ার করুন:
গ্যালারিতে আগুন, মাঠে দুই দলের হাতাহাতি

ছবি: মোশারফ হোসেন ভুবন

দীর্ঘ ২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গের যন্ত্রণা রূপ নিল চরম বিশৃঙ্খলায়। গতকাল শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে গেছে বাংলাদেশ। আর এই হারের পর রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় স্টেডিয়াম প্রাঙ্গণ—ক্ষুব্ধ দর্শকেরা গ্যালারির ব্যানার-পোস্টারে আগুন ধরিয়ে দেন, আর মাঠের ভেতরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বাংলাদেশ ও পাকিস্তানের ফুটবলাররা।

ম্যাচের শেষ দিকে গোল হজম করার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গ্যালারি। ৮৬ মিনিটে পাকিস্তান এগিয়ে যাওয়ার পরপরই গ্যালারি থেকে মাঠের ভেতরে স্মোক ফ্লেয়ার ছুড়ে মারেন কয়েকজন দর্শক। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় প্রায় পাঁচ মিনিট বন্ধ থাকে খেলা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে গ্যালারির সামনে গিয়ে দর্শকদের শান্ত হওয়ার অনুরোধ জানান বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। তার অনুরোধে সে যাত্রায় পরিস্থিতি শান্ত হয় এবং পুনরায় খেলা শুরু হয়।

আরও পড়ুন

অনভিজ্ঞ রেফারির কারণে হেরেছে ব্রাজিল

১৪ নভেম্বর ২০২৬

তবে রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বাঁধ ভাঙে দর্শকদের ক্ষোভের। গ্যালারির এক পাশে থাকা ব্যানার ও প্ল্যাকার্ডে আগুন ধরিয়ে দেন উত্তেজিত সমর্থকেরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয়। বেশ কিছুক্ষণ আগুন জ্বলতে দেখা যায় গ্যালারিতে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। গ্যালারির এই উত্তাপের রেশ ছড়িয়ে পড়ে মাঠের সবুজ গালিচায়ও। ম্যাচ শেষ হতেই বাংলাদেশ ও পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়, যা একপর্যায়ে রূপ নেয় হাতাহাতিতে।

এর আগে মাঠের লড়াইয়ে সমানে সমানে লড়েছে বাংলাদেশ ও পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত শ্রাবণের একটি অমার্জনীয় ভুলেই ডুবতে হয় বাংলাদেশকে। ৮৬ মিনিটে আবদুল সামাদের পাস থেকে বক্সের বাঁ দিক দিয়ে আলী খানের নেওয়া ডান পায়ের শট রুখে দিয়েছিলেন শ্রাবণ। কিন্তু বল গ্রিপে নেওয়ার পর তাড়াহুড়ো করে থ্রো করতে গিয়ে সরাসরি প্রতিপক্ষ খেলোয়াড় খাট্টাকের পায়ে তুলে দেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে খাট্টাকের বাড়ানো নিখুঁত পাসে বক্সের ডান দিক থেকে বাঁ পায়ের নিচু শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান সামাদ।


সাফ চ্যাম্পিয়নশিপবাংলাদেশ-পাকিস্তান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির