দক্ষিণ এশিয়ার ফুটবলের
সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপের পরবর্তী সংস্করণের তারিখ ও ভেন্যু চূড়ান্ত হয়েছে।
ঢাকায় আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত মাঠে গড়াবে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট।
দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত
করা হয়েছে।
দীর্ঘ আট বছর পর, অর্থাৎ
২০১৮ সালের পর আবারও বাংলাদেশে ফিরছে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই মহাযজ্ঞ। এটি সাফ চ্যাম্পিয়নশিপের
১৫তম আসর। টুর্নামেন্টে সাফের অন্তর্ভুক্ত সব সদস্য দেশের জাতীয় ফুটবল দল অংশ নেবে
বলে আশা করা হচ্ছে।...